সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বিভিন্ন পূজাম-পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে অধিকাংশ ম-পে প্রতিমা তৈরির মাটির কাজ শেষ হয়েছে। এখন রং ও সাজসজ্জার অপেক্ষায় রয়েছেন প্রতিমা তৈরির কারিগররা। এবার হাকিমপুর উপজেলায় ২১টি ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসব নির্বিঘœ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তাব্যবস্থা। আর মাত্র কয়েকদিন পরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। পূজার দিন যতই ঘনিয়ে আসছে, ততই ম-পগুলোতে বাড়ছে ব্যস্ততা। কোথাও চলছে ম-প সাজানোর কাজ, কোথাও আলোকসজ্জা ও প্যান্ডেল তৈরির প্রস্তুতি। পাশাপাশি প্রতিমা তৈরির কারিগরদেরও ব্যস্ত সময় কাটছে। ইতোমধ্যে অধিকাংশ প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। এখন রং-তুলির নিখুঁত আঁচড়ে দেবী দুর্গার চোখ, মুখসহ বিভিন্ন অঙ্গ ফুটিয়ে তোলার কাজ শুরু করবেন কারিগররা। এরপর প্রতিমায় সাজসজ্জা ও অলংকার পরিয়ে পূজাম-পে স্থাপন করা হবে। প্রতিমা তৈরির কারিগর নিপেন চন্দ্র বলেন, মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ করেছি। এখন রং ও সাজসজ্জার কাজ বাকি রয়েছে। রং ও সাজের মাধ্যমে প্রতিমাগুলোকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে। আরেক কারিগর অনিল কুমার বলেন, এবার আমরা চারটি ম-পের প্রতিমা তৈরির কাজ হাতে নিয়েছি। সবগুলো প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। পূজার এখনও কিছুটা সময় বাকি থাকায় আরও ১০ থেকে ১৫ দিন পর রংয়ের কাজ শুরু করব। চ-ীপুর পূজা কমিটির সভাপতি অলক কুমার বসাক বলেন, হাকিমপুর উপজেলায় এবার ২১টি ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমাদের চ-ীপুর পূজাম-পের প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন রং ও সাজসজ্জার কাজ বাকি। কয়েকদিনের মধ্যেই সেগুলোও শেষ হয়ে যাবে। অন্যান্য বছরের মতো এবারও নিরাপত্তার বিষয়ে কোনো ঘাটতি থাকবে না বলে আমরা আশা করছি। সবাই মিলে নির্বিঘেœ উৎসব উদযাপন করতে চাই। হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, হিলি একটি সীমান্তবর্তী উপজেলা। এখানে এবার প্রায় ২১টি ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘেœ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে বিভিন্ন পূজাম-পে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আশা করছি, হিন্দু সম্প্রদায়ের মানুষ সার্বিক নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারবেন।
সংবাদ শিরোনাম
হিলি সীমান্তে প্রতিমা তৈরির কাজ শেষ, রং-সাজের অপেক্ষায় কারিগররা
-
মোসলেম উদ্দিন দিনাজপুর - আপডেট সময় ০৩:৩১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- 58
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















