ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স দ্বিতীয় তলা, ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমাদুল হাসান। ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক যুগান্তরের সাংবাদিক খান ফজলুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হেলাল, বিএনপি নেতা রফিকুল ইসলাম, এস জি এস সেলিম হোসেন, যুবদল নেতা আফজাল হোসেন এবং ব্যবসায়ী আব্দুস সাত্তার। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব সারোয়ার জাহান কলি, আনোয়ার হোসেন বকুল, উত্তম কুমার, গোলাম মোস্তফা তালুকদার, এবিএম আতিকুর রহমান, রবিউল আলম বাদল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক সাজ্জাদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান বলেন, আমি যোগদানের পর দেখেছি, ঘাটাইলে একাধিক সাংবাদিক সংগঠন ছিল। এ কারণে অনেক সময় কাউকে আমন্ত্রণ জানানো সম্ভব হতো না। বিষয়টি দেখে আমি সংশ্লিষ্ট অনেককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলাম। আজ আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এক ছাতার নিচে এসেছেনÑএ জন্য আমি আপনাদের অভিনন্দন জানাই। তিনি আরও বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, আর সাংবাদিকরা হচ্ছেন সমাজের বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ঘাটাইল প্রেসক্লাব এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরে গণমানুষের আস্থা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি। নতুন এই কার্যালয় সাংবাদিকদের কর্মস্পৃহা আরও বাড়িয়ে তুলবে। অনুষ্ঠানে বক্তারা ঘাটাইলের সার্বিক উন্নয়ন, জনস্বার্থ ও সামাজিক অগ্রগতিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তারা। সুধী সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ

আপডেট সময় ০৭:৩৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬