পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড গোদাড়া সাকিনের মৃত: হাশেম হাওলাদারের পুত্র ফারুক হাওলাদার(৪৫) এর সারা জীবনের কষ্টে গড়া বসত ঘর গত ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক ০৯টায় অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে আনুমানিক ৫লক্ষ টাকার ক্ষতি হয়। জানা গেছে উক্ত ফারুক হাওলাদার একজন গরীব কৃষক, দুই ছেলে, এক মেয়ে এবং এক স্ত্রী নিয়ে এখন খোলা আকাশের নিচে দিন-রাত কাটাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায় যে, ধারনা করা হয় উক্ত অগ্নিকান্ড বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে ঘটেছে।
সংবাদ শিরোনাম
নাজিরপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে নিমিশেই পুড়ে ছাই ১টি স্বপ্নের ঘর ৫লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি
-
আকরাম আলী ডাকুয়া (নাজিরপুর) পিরোজপুর - আপডেট সময় ০৭:৩৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- 51
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















