ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

মা-বাবা কে মারধর করায় ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদন্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নেশাগ্রস্ত হয়ে বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগে বেলাল মিয়া(৩০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সরতাজবাহেরা এলাকায় ওই অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমনের সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এস আই পঙ্কজ চন্দ্র দে সরকারের নেতৃত্বে এএসআই শামসুজ্জোহা ও পুলিশ সদস্যরা বেলালের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল মাদকাসক্ত হয়ে পড়েন। নেশাগ্রস্ত অবস্থায় তিনি তাঁর বাবা-মাকে মারধর করেছেন বলেও অভিযোগ রয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত বেলালকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদ- ও ৫০ টাকা জরিমানা করা হয়। ইউএনও বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মাদক সংশ্লিষ্ট অপরাধে কোনো ছাড় দেওয়া হবে না। ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ, পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন। পুলিশ জানিয়েছে, মাদক ও মাদকসংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এদিকে বেলালকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ- দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা গেছে। তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অভিযানে সার্বিক সহযোগিতা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

মা-বাবা কে মারধর করায় ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদন্ড

আপডেট সময় ০৭:৫৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬