ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

ফেসবুক লাইভে বিএনপি নেতাকে হুমকির অভিযোগ, থানায় জিডি

মুন্সীগঞ্জে পঞ্চসার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেনকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে হুমকি ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার আশঙ্কায় মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপি নেতা মোক্তার হোসেন। জিডি সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর বিকেলে ওয়নধষ ঐড়ংংধরহ চধঃযধহ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রচারিত লাইভ ভিডিও দেখতে পান মোক্তার হোসেন। তার অভিযোগ, ওই লাইভে তাকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের হুমকি ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়। পরবর্তীতে ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়। মোক্তার হোসেনের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি ভবিষ্যতে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি থানায় জিডি করেন। পাশাপাশি বিষয়টি দলের সিনিয়র নেতাদের অবহিত করে প্রতিকারের দাবি জানিয়েছেন তিনি। অভিযোগের বিষয়ে মো. ইকবাল হোসেন পাঠান বলেন, ২০২৩ সাল থেকে তিনি ইউনিয়ন বিএনপির কমিটিতে রয়েছেন। গত ১৭ বছর স্বৈরাচার সরকারের সময়ে তিনি কোনো অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন না এবং তার বিরুদ্ধে কোনো মামলাও নেই বলে দাবি করেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কথা বলার আগেই ‘সাক্ষাতে কথা হবে’ বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন ইকবাল হোসেন পাঠান।
পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ইকবাল হোসেন পাঠানের আচরণ নিয়ে অভিযোগ রয়েছে এবং বিষয়টি মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি নেতৃবৃন্দ অবগত আছেন। তবে ফেসবুক লাইভে যে বক্তব্য দেওয়া হয়েছে, সেটি কেটে দেওয়ার জন্যও বলা হয়েছে বলে জানান তিনি। হাবিবুর রহমান আরও বলেন, মোক্তার হোসেন দীর্ঘদিন ধরে, প্রায় ৪০ বছর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে জড়িত। তৃণমূলে নতুন করে যুক্ত হওয়া কেউ যদি বিশৃঙ্খল আচরণ করেন, তাহলে দলের সাংগঠনিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

ফেসবুক লাইভে বিএনপি নেতাকে হুমকির অভিযোগ, থানায় জিডি

আপডেট সময় ০৩:৪৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬