রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬ইং বিকাল ৩ ঘটিকায় আলোর প্রদীপ প্রতিবন্ধী অধিকার সংস্থার আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ শিয়ালকোল সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ হল রুমে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বৃক্ষরোপণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন মো; আল আমিন শেখ সভাপতি আলোর প্রদীপ প্রতিবন্ধী অধিকার সংস্থা শিয়ালকোল সিরাজগঞ্জ সদর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা; আফসানা ইয়াসমিন প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ সিরাজগঞ্জ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো; জাহিদ কামাল ফিল্ড সুপারভাইজার উপজেল সমাজসেবা অফিস সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ মো; রকিবুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ এছাড়া আরো উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি ও আলোর প্রতিবন্ধী অধিকার সংস্থার সদস্যবৃন্দ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো; মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক আলোর প্রদীপ প্রতিবন্ধী অধিকার সংস্থা অনুষ্ঠানে অতিথিদের মাধ্যমে ১৫০ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৪টি করে মোট ৬০০টি গাছ বিতরণ করা হয় অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মো; মাসুদ রানা সদস্য আলোর প্রদীপ প্রতিবন্ধী অধিকার সংস্থা।
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি
-
বদরুল আলম দুলাল সিরাজগঞ্জ - আপডেট সময় ০৯:০২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- 50
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























