নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে কেরাণীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কেরাণীগঞ্জ উপজেলা জনস্বার্থ পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মোকাদ্দেস। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা খাতুন, অর্থোপেডিক সার্জারি সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মামুনুর রশীদ, শিশু জুনিয়র কনসালটেন্ট ডাঃ সমিতা রানী সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, ফুড সেফটি ইন্সপেক্টর মোঃ শাহিনুর রহমান, কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.আব্দুল গনি, সাধারণ সম্পাদক এসএম শামীম উদ্দিন , সাবেক সভাপতি মজিবুর রহমান প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহের মূল লক্ষ্য হলো সকল বয়সের মানুষের পুষ্টি চাহিদা পূরণে সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্যাভ্যাস নিশ্চিত করা এবং অপুষ্টি দূরীকরণের মাধ্যমে একটি সুস্থ জাতি গঠন করা। একই সঙ্গে পুষ্টি সংক্রান্ত বৈষম্যের দিকগুলোও তুলে ধরা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহনুর ইসলাম।
সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জে উদ্বোধন হলো জাতীয় পুষ্টি সপ্তাহ
-
শামীম আহম্মেদ (কেরাণীগঞ্জ) ঢাকা - আপডেট সময় ১০:৪৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- 146
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























