ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকা অনুমোদন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির অভিনন্দন

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা মুছাপুর রেগুলেটর নির্মাণ প্রকল্পে ৭৫২ কোটি টাকা অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং নোয়াখালী-৫ আসনের এমপি আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলামকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
মঙ্গলবার রাতে বসুরহাট নির্ঝর কনভেনশন হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার। বক্তব্যে নুরুল আলম শিকদার বলেন, মুছাপুর রেগুলেটর নির্মাণ প্রকল্পে ৭৫২ কোটি টাকা অনুমোদন কোম্পানীগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ প্রকল্প বাস্তবায়িত হলে নদীভাঙন, জলাবদ্ধতা ও লবণাক্ততার প্রভাব মোকাবিলাসহ কৃষি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মো. কামাল উদ্দিন, বসুরহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহছান উল্যাহ শিপন ও রহমত উল্যাহ ফারুকী। এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল এবং সদস্য সচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকা অনুমোদন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির অভিনন্দন

আপডেট সময় ০৩:১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬