ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) তুমিলিয়া ও নাগরী ধর্মপল্লীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে তুমিলিয়া ধর্মপল্লীর সাধু মাইকেল পালকীয় মিলনায়তন ও নাগরী ধর্মপল্লীর জ্যোতি ভবনে কারিতাস বাংলাদেশের এসডিডিবি প্রকল্প এবং স্থানীয় প্রবীণ সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রবীণ ব্যক্তি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও প্রকল্পকর্মীসহ দুই শতাধিক মানুষ অংশ নেন। তুমিলিয়া ইউনিয়ন হিতৈষী ফোরামের সভাপতি মার্ক পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, তুমিলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিঞা এবং তুমিলিয়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার কুঞ্জন কুইয়া। আলোচনা সভায় বক্তারা প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরিবার ও সমাজে তাদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার আহ্বান জানান। অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশের কর্মকর্তা-কর্মী, প্রবীণ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা

আপডেট সময় ১০:০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬