ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয় ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ,ঘাটাইল উপজেলা শাখার যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মিজ নুরী তাসমিন উর্মি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসিম উদ্দিন।এ সময় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাসান আলী মিঞা, সাধারণ সম্পাদক অধ্যাপক অধীর চন্দ্র সাহা,সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মতিয়ুর রহমান খানসহ সংগঠনের সদস্য ও প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। র‌্যালিতে প্রবীণদের অধিকার, মর্যাদা, সুস্থতা ও নিরাপদ জীবন নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। পরে আলোচনা সভায় প্রবীণদের সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পারিবারিক মর্যাদা নিশ্চিত করার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানোর পাশাপাশি জীবনের শেষ পর্যায়ে তাদের প্রতি সম্মান, যতœ ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

আপডেট সময় ১০:১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬