ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

নুনগোলায় অসহায় ও অস্বচ্ছল নারীদের মাঝে ছাগল বিতরণ

বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নে অসহায়, বিধবা, প্রতিবন্ধী ও অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে ছাগল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় নুনগোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) আর্থিক সহযোগিতায় এবং প্রোগ্রাম ফর ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট (পেসড)-এর বাস্তবায়নে এ ছাগল বিতরণ করা হয়। এটি ছিল প্রকল্পটির ১১তম পর্যায়ের ছাগল বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব রেজাউল করিম বাদশা এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরু। অনুষ্ঠানে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সদর উপজেলা নির্বাহী অফিসার আঃ ওয়াজেদ, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান, নুনগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আঃ রশিদ বজলু, সাধারণ সম্পাদক শাহ আলম জনি, বিএনপি নেতা শামিম হোসেন ও খালেক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক বিপুল কর্মকার, সদস্য সচিব শাহিনুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা বিপুলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া নুনগোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক শাকিউল আলম, প্রশাসনিক কর্মকর্তা (সচিব), ইউপি সদস্য, হিসাব সহকারী, উদ্যোক্তা, গ্রাম পুলিশ, প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং ছাগল গ্রহণকারী সুবিধাভোগী নারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অসহায় নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ছাগল শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, বরং সঠিকভাবে লালন-পালনের মাধ্যমে পরিবারের জন্য ভবিষ্যতে আয়ের একটি স্থায়ী উৎস তৈরি করতে পারে। এর মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারে তাদের ভূমিকা আরও শক্তিশালী করতে পারবেন। বক্তারা আরও বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন সম্ভব। বিশেষ করে বিধবা, প্রতিবন্ধী ও অস্বচ্ছল নারীদের জন্য আয়বর্ধক কর্মকা-ের সুযোগ সৃষ্টি করা হলে তারা অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেরাই পরিবারের আর্থিক সহায়তার অংশীদার হতে পারবেন। অনুষ্ঠান শেষে নির্বাচিত অসহায়, বিধবা, প্রতিবন্ধী ও অস্বচ্ছল নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়। ছাগল পেয়ে সুবিধাভোগীরা সংশ্লিষ্ট আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ছাগলগুলো যথাযথভাবে লালন-পালনের মাধ্যমে ভবিষ্যতে নিজেদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় সদর উপজেলা ও নুনগোলা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

নুনগোলায় অসহায় ও অস্বচ্ছল নারীদের মাঝে ছাগল বিতরণ

আপডেট সময় ০১:০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬