ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

রাউজানে জনসচেতনতা ও রক্তদানে উদ্বুদ্ধ করাতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

জনসচেতনতা বৃদ্ধি ও রক্তদানে উদ্বুদ্ধ করার লক্ষে ৭নং রাউজান সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ আজিজুল হক কোম্পানির সুযোগ্য সন্তান ঢাকা জজ কোর্টের আইনজীবি ব্যারিস্টার মোঃ জিয়াউল হক সোহেলের উদ্যোগে এবং রাউজান ব্লাড ডোনার্সের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সোমবার বিকেলে আজিজুল কোম্পানি বাড়ির মোঃ আব্দুল কাদের জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পইনের শুভ উদ্বোধন করেন ঢাকা জজ কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোঃ জিয়াউল হক সোহেল। এতে বিশেষ অতিথি ছিলেন রাউজান ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ এ আর রাশেদ, সমাজসেবক মোঃ জসিম উদ্দিন, মোঃ সাইফুদ্দিন, মোঃ জানে আলম, আবুল কাশেম, মোঃ পারভেজ, মোঃ বাবু, মোঃ সিফাত, মোঃ সুমন, মোঃ মমতাজ, মোঃ শাকিল। এছাড়াও এসময় উপস্থিত থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফল করতে সার্বিক সহযোগিতা করেন রাউজান ব্লাড ডোনার্সের কার্যকরি সদস্য মোঃ সজিব, মোঃ ফোরকান রেজা, মোঃ জাহেদুল ইসলাম, মিনহাজ রানা, আজম আহমেদ, ইমরাজ তালুকদার, মোঃ আরিফ প্রমুখ। এতে রাউজান ব্লাড ডোনার্সের সার্বিক সহযোগিতায় প্রায় ১৫০জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ব্যারিস্টার জিয়াউল হক সোহেল বলেন, সমাজের তরুণ ও যুব সমাজকে রক্তদানে উৎসাহ এবং সামাজিক ও মানবিক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে এই কর্মসূচির উদ্যোগ গ্রহন করি। সেই সাথে যুব সমাজ যাতে মাদক সহ বিভিন্ন অপকর্মে বিরত থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে পারে সেই লক্ষ্যে এধরনের যেকোন মহৎ কর্মকান্ড সবসময়ই অব্যাহত থাকবে। পাশাপাশি এই মহৎ কাজে সার্বিক সহযোগিতা করায় রাউজান ব্লাড ডোনার্স পরিবারের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

রাউজানে জনসচেতনতা ও রক্তদানে উদ্বুদ্ধ করাতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

আপডেট সময় ০১:০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬