তালপাতায় বাবুই পাখির শৈল্পিক বাসা বাতাসে দুলে-দুলে গভীর মুগ্ধতা ছড়িয়ে আদিকাল থেকেই তালগাছ বাড়িয়ে আসছে গ্রাম-বাংলার শোভা ও ঐতিহ্য। পরিবেশবান্ধব তালগাছের বিলুপ্ততায় বাড়ছে প্রাকৃতিক দূর্যোগজনিত মৃত্যূঝুঁকি। চট্টগ্রামের অন্যান্য উপজেলার মতো সীতাকু-েও প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে বাবুই পাখির নিরাপদ আশ্রয়স্থল পরিবেশবান্ধব তালগাছ। সীতাকু- সদরকে নিয়ে পৌরসভা ও ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলায় রয়েছে ১২০টি গ্রাম। উপজেলার দক্ষিণাঞ্চলে গড়ে উঠা ব্যাপক শিল্প-কারখানায় তালগাছের নিবিড় বনায়নে মাত্রাতিরিক্ত প্রভাব পড়লেও সৈয়দপুর, বারৈয়াঢালা, পৌরসদর, মুরাদপুর, বাঁশবাড়ীয়া ও কুমিরায় আকাশ ছুঁই-ছুঁই সারি-সারি তালগাছের সেই নিবিড় বনায়ন এখন শুধুই স্মৃতি। উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন জোড়ামতল-ঘোড়ামরা এলাকার বাসিন্দা মাস্টার তৈয়ব উদ্দিন বলেন, আদিকাল থেকেই তালগাছ বাড়িয়ে আসছে গ্রাম-বাংলার শোভা ও ঐতিহ্য। চিরকাল ধরেই তালগাছ বজ্রপাতজনিত প্রাকৃতিক দূর্যোগ হতে সীতাকু-বাসিকে রক্ষা করে আসছে। আর বজ্রপাত থেকে রক্ষায় উচু তালগাছের কোন বিকল্প নেই। তালগাছ হারিয়ে যাওয়ায় উপজেলায় প্রতিনিয়ত বাড়ছে বজ্রপাতজনিত মৃত্যুহানি। রেহাই পাচ্ছেনা পশু-পাখিরাও। প্রসঙ্গত গত আষাঢ়ে সৈয়দপুরের মহানগর গ্রামের দরিদ্র কৃষক মাসুদের ৩টি গরু বজ্রপাতে নিহত হওয়ার ঘটনায় মারাত্মক হতাশা নেমে আসে সীতাকু-ের কৃষক পরিবারে। একই মৌসুমে বজ্রপাতে কুমিরা ইউনিয়নের কাজীপাড়ায় দরিদ্র কৃষক হাশেমের ৩টি, মুরাদপুর, সৈয়দপুরে আরো ৪টি গরু ও ১টি মহিষের মৃত্যূতে উপজেলার কৃষক পরিবারে নেমে আসে মারাত্মক হতাশা। গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় বজ্রপাতে মৃত্যুবরণ করেন বড় দারোগার হাট বাজারের ধান ব্যবসায়ী উত্তর রহমত নগর গ্রামের বাসিন্দা মো. আলিম উদ্দিন। ভাটিয়ারী সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক নুরুল আবছার বলেন, বর্তমানে ভাটিয়ারী ইউনিয়নে তালগাছ প্রায় বিলুপ্তি হয়ে গেছে। এতে এলাকায় বাড়ছে বজ্রপাতজনিত মৃত্যুঝুঁকি। তবে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ভাবে দেশব্যাপী তালগাছ রোপনের উদ্যোগ নেওয়ায় দেশের অন্যান্য স্থানের মতো ভাটিয়ারীতে হারিয়ে যাওয়া তালগাছের পুনঃ বনায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, সমুদ্র-পাহাড়ে অপরূপ উপজেলার প্রকৃতির জীব-বৈচিত্র্য রক্ষায় বাড়ীর আঙ্গিনার পাশে, রাস্তার ধারে, বেড়ীবাঁধ, অনাবাদি কিংবা পতিত জমি ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালগাছ রোপনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এস. এম সাইফুল আলম বলেন, প্রাচীনকাল থেকেই তালগাছ তার রস, ফল ও বীজের শাঁস দিয়ে ভোজনরসিক সীতাকু-বাসীর রসনাবিলাস করে আসছে। তালে রয়েছে ভিটামিন এ, বি, ও সি, রয়েছে জিংক, পটাসিয়াম, আয়রন ও ক্যালসিয়াম সহ অনেক খনিজ উপাদান। তালের রস দিয়ে গুড়, পাটালি, মিছরি, পায়েস ও তাড়ি‘সহ ইত্যাদি তৈরি করা হয়। জৈষ্ঠ্য-আষাঢ়ে কাঁচা তালের শাঁস খেতে গ্রাম বাংলার চারিদিকে হৈ-চৈ পড়ে যায়। শ্রাবণ মাসে পাকা তালের হলুদ রসে তালের পিঠা, তালের রুটি, তালসত্ব, তালের বড়া‘সহ আরো কতো বাহারি রঙের পিঠা স্বাদে-গন্ধে কদর দেশব্যাপী আদি ও অকৃত্রিম। ত্বকের বিভিন্ন সমস্যায় সমাধান, স্মৃতি শক্তি বৃদ্ধি, সু-স্বাস্থ্য রক্ষা, হজম শক্তি বৃদ্ধি, কোষ্ঠ্য-কাঠিন্য দুর, হাড়কে শক্তিশালী করাসহ পাকা তালের রসে রয়েছে বহু পুষ্টিগুন। প্রাকৃতিক দুর্যোগ কিংবা পরিবেশের ভারসাম্য হতে রক্ষা করা ছাড়াও তালপাতা দিয়ে ঘর ছাওয়া, চাটাই, মাদুর, আঁকার পট, পুতুল, বিভিন্ন কুটির শিল্প ও হাতপাখা তৈরিতে রয়েছে অপরিসীম ভূমিকা। আর তালের কান্ড দিয়ে তৈরি হচ্ছে ঘরের খূূূূূূূূূূূূূূূূূূূূুঁটি, ভেলা ও নৌকা। ৯নং ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী মো. খোরশেদ আলম বলেন, বাবুই পাখির নিরাপদ আশ্রয়স্থল তালগাছ অন্যতম পরিবেশবান্ধব, ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষাকারী পরমবন্ধু।
এক সময় গ্রাম-বাংলার অধিকাংশ বাড়ী-ঘর, রাস্তার দু-পাশ, পুকুরপাড়, বেড়িবাঁধ কিংবা শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে প্রচুর তালগাছ ছিল। তখন দুর থেকে কোন বাড়ী বা স্থান চেনাতে তালগাছের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে সেই দিন আর নেই। কালের পরিক্রমায় আজ হারিয়ে যাচ্ছে পরিবেশবান্ধব ঐতিহ্যবাহী তালগাছ। তালগাছের সাথে হারিয়ে যাচ্ছে পাতায় বাসা তৈরি করে অবস্থান করা হাজার হাজার বাবুই পাখির কিচির-মিচির ডাকের মনোরম দৃশ্য। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্যোগে একাত্মতা ঘোষনা করে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভাটিয়ারী সহ সীতাকু- উপজেলাব্যাপী তালগাছের নিবিড় বনায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
সংবাদ শিরোনাম
সীতাকুন্ডে হারিয়ে যাচ্ছে তালগাছ বাড়ছে প্রাকৃতিক দুর্যোগজনিত মৃত্যুঝুঁকি
-
সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় ০৮:৪০:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- 28
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















