সুনামগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বিপ্লব চন্দ্র সরকার. উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মোঃ আবু হাসনাত সরকার, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আরিফ উল্লাহ, সাংবাদিক প্রতিনিধি কর্ণবাবু দাস ও সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রিমি বেগম প্রমুখ। সভায় সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌরসভা এলাকার মোট ৫০টি পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন। সভা শেষে সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌরসভার মোট ৫০টি পূজামন্ডপের নেতৃবৃন্দের হাতে জিআর কর্মসুচির আওতায় প্রতিটি মন্ডপের জন্য ৬০০ শত কেজি চাল বরাদ্দ মঞ্জুর করত: ডিও’র কপি হস্তান্তর করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। সুনামগঞ্জ সদর উপজেলাস্থ মল্লিকপুর খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ শাহীনূর রেজা ও পিআইও অফিসের অফিস সহকারী মোঃ আসাদ আলী মন্ডপ কমিটির হাতে অফিসিয়েল ডিওর কপি প্রদান ও বরাদ্দকৃত চাল ডেলিভারী দেয়ার কথা নিশ্চিত করেছেন।
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা করেছে সদর উপজেলা প্রশাসন
-
আল হেলাল সুনামগঞ্জ - আপডেট সময় ০৭:৫২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- 29
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















