রাজবাড়ীর বালিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছ। শনিবার (১০) অক্টোবর বিকাল ৪ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ। বক্তৃতার শুরুতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে আগত সবাইকে শুভেচ্ছা জানান তিনি। তিনি বলেন, এবার বালিয়াকান্দিতে ১৫৯ টি পুজা মন্ডপে পুজা উদযাপন হবে। প্রতিটি মন্দিরে কঠোর নিরাপত্তা থাকবে এবং সরকারি অনুদান সঠিকভাবে বন্টন করা হবে বলে মত প্রকাশ করেন। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাবেক সভাপতি মোঃ আবুল হোসেন খাঁন, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, পুজা উদযাপন পরিষদের সভাপতি সুজয় কুমার পাল প্রমুখ।
সংবাদ শিরোনাম
বালিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা
-
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি - আপডেট সময় ১১:২৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- 30
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























