ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কালীগঞ্জে ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা Logo গজারিয়ার বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শ্রীনগর সবুজ ক্লাব Logo তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন, সভাপতি সারোয়ার ও সম্পাদক হাসান Logo মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন Logo বগুড়ায় ৩নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা Logo অমর একুশে বইমেলা ২০২৭-এ থাকছে কবি খালেক মিয়ার কাব্যগ্রন্থ ‘পাখি শুনছো?’ Logo প্রকাশ্যেই সরকারি খাল থেকে ড্রেজারে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা Logo মধ্যপ্রাচ্য সংঘাত: পারস্য উপসাগরে তেল নিঃসরণে মারাত্মক পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা Logo সতবিন্দর এবং হরজিৎ: ভারতকে না জানিয়েই যাদের শিরচ্ছেদ করে সউদী Logo একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: বিরোধীদলীয় নেতা

গায়ক আসিফের গাড়িতে গুলি করা অশনি সংকেত: ওমর সানী

  • বিনোদন
  • আপডেট সময় ০৮:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • 7

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ওমর সানী। রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। খবরটি ছড়িয়ে পড়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা।
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন। ‘কুলি’ তারকা বলেন, “গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত। এটা হওয়া উচিত না। আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি, আল্লাহ তোমাকে ভালো রাখুন।”
ওমর সানীর এ পোস্টে অনেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। কেউ কেউ ওমর সানীর উদারতার ভূয়সী প্রশংসা করেছেন। খান বাহাদুর লেখেন, “আপনি সত্যিই একজন উদার মনের মানুষ। এটাই সত্যিকারের মহত্ব। বিনয় মানুষকে মহৎ করে।” আসিফের ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে মন্তব্য করেছেন আসিফ বাবু।
সবুজ খান লেখেন, “আমার অত্যন্ত প্রিয় শিল্পী আসিফ আকবর ভাইয়ের ওপর হামলার চেষ্টা খুব দুঃখজনক! আল্লাহ প্রিয় ভাইকে হেফাজত করুন।” ইয়ার মাহমুদ লেখেন, “তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হউক।” শিল্পীদের এক জোট হয়ে এ ঘটনার প্রতিবাদ করার আহ্বান জানান ইকবাল।
মগবাজারের বিশাল সেন্টার শপিং মলের সামনে পার্ক করা ছিল আসিফের ব্যক্তিগত গাড়িটি। ঘটনার সময় শপিং মলের ওপরের তলায় নিজের অফিসে ছিলেন এবং গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এই সংগীতশিল্পী।
বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানিয়েছেন আসিফ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে একটি দল পাঠিয়েছে। হাতিরঝিল থানার ওসি আসাদুজ্জামান বলেন, “গুলির সময় আসিফ গাড়িতে ছিলেন না, এর বাইরে এ ঘটনায় কোনো হতাহত নেই।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা

গায়ক আসিফের গাড়িতে গুলি করা অশনি সংকেত: ওমর সানী

আপডেট সময় ০৮:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬