ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজ বুধবার বিজয়া দশমী Logo পরিষ্কার-পরিচ্ছন্নতা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে-এমপি হাফিজ ইব্রাহিম Logo এম ক্যাশ লিঃ-এর বোর্ড সভা অনুষ্ঠিত Logo বোরহানউদ্দিনে ২০টি পূজামণ্ডপ পরিদর্শন, ৯০০ পরিবারের হাতে উপহার ও নগদ অর্থ দিলেন এমপি হাফিজ ইব্রাহিম Logo বিকেবি অফিসার কল্যাণ সমিতির বরিশাল বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত Logo নাজিরপুরে পূজা দেখে ফেরার পথে ট্রলার ডুবির ঘটনায় ঘটনাস্থলে প্রতিমন্ত্রী আহম্মেদ সুমন মঞ্জুর Logo বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ-স্পিকার হাফিজ Logo টঙ্গীতে সেতু বন্ধন বরিশাল বিভাগীয় জনকল্যাণ সমিতির কার্যকরী কমিটির প্রথম সভা Logo ঈশ্বরগঞ্জে লাঠি-বৈঠা হাতে নিয়ে নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল Logo গঙ্গাচড়ায় ঝুকিপুর্ণ নোহালী ইউপি ভবনে চলছে কার্যক্রম

দুর্গাপূজার ম-পের ভিড়ে নিরাপদ থাকতে সতর্কতা

দুর্গাপূজার আনন্দে মেতে ওঠেন সব বয়সী মানুষ। নতুন পোশাক পরে ম-পে ম-পে ঘোরা, প্রতিমা দেখা আর পরিবারের সঙ্গে সময় কাটানো-সব মিলিয়ে উৎসবের আমেজ থাকে চারদিকে। তবে পূজার সময় জনপ্রিয় ম-পগুলোতে উপচে পড়া ভিড় বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।
ভিড়ের চাপে দমবন্ধ পরিবেশ, ধাক্কাধাক্কি কিংবা শিশুদের হারিয়ে যাওয়ার মতো অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে প্রয়োজন বাড়তি সতর্কতা। জেনে নিন, দুর্গাপূজার ভিড়ে নিরাপদ থাকতে কী কী বিষয় খেয়াল রাখবেন।
ভিড়ের পরিস্থিতি বুঝে চলুন
ম-পে প্রবেশের আগে ভিড়ের ঘনত্ব ও মানুষের চলাচলের গতি খেয়াল করুন। ধাক্কাধাক্কি বাড়তে থাকলে, শ্বাস নিতে কষ্ট হলে কিংবা মানুষের চাপ ক্রমেই বেড়ে গেলে ভিড়ের মধ্যে প্রবেশ করবেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মনে হলে নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করুন। প্রতিমা দেখার চেয়ে নিজের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিন।
ব্যারিকেড ও দেয়ালের কাছ থেকে দূরে থাকুন
ভিড়ের মধ্যে লোহার ব্যারিকেড, দেয়াল, ফেন্সিং, কাচের গেট কিংবা অন্য কোনো শক্ত কাঠামোর পাশে আটকে পড়া বিপজ্জনক। মানুষের অতিরিক্ত চাপে এসব কাঠামোর সঙ্গে শরীর চেপে গিয়ে গুরুতর আঘাত লাগতে পারে। তাই সম্ভব হলে এমন জায়গা এড়িয়ে চলুন এবং বের হওয়ার পথ সম্পর্কে আগে থেকেই ধারণা রাখুন। বৈদ্যুতিক ট্রান্সফরমার ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম থেকেও দূরে থাকুন।
ভিড়ের গতির বিপরীতে চলবেন না
ভিড়ের মধ্যে অকারণে চিৎকার, ধাক্কাধাক্কি কিংবা মানুষের চলাচলের বিপরীতে যাওয়ার চেষ্টা পরিস্থিতি আরও বিপজ্জনক করে তুলতে পারে। ভিড়ের চাপে পড়ে গেলে নিজের ভারসাম্য ধরে রাখা কঠিন হয়। তাই শান্ত থাকার চেষ্টা করুন এবং সুযোগ বুঝে নিরাপদ দিকে সরে যান। তবে মানুষের চাপ বিপজ্জনকভাবে বেড়ে গেলে জোর করে ভিড় ঠেলে এগোবেন না।
বুক ও মাথা সুরক্ষিত রাখুন
ভিড়ের চাপে আটকে গেলে দুই হাত কনুইয়ে ভাঁজ করে বুকের সামনে রাখার চেষ্টা করুন। এতে বুকের চারপাশে সামান্য জায়গা বজায় রাখতে সুবিধা হতে পারে। শরীরকে যথাসম্ভব স্থির রাখুন এবং ধাক্কায় পড়ে যাওয়া এড়ানোর চেষ্টা করুন। এ সময় আতঙ্কিত হয়ে হঠাৎ বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করবেন না।
পড়ে গেলে মাথা ও ঘাড় ঢেকে রাখুন
প্রবল ধাক্কায় মাটিতে পড়ে গেলে যত দ্রুত সম্ভব মাথা ও ঘাড় দুই হাত দিয়ে ঢেকে শরীর গুটিয়ে নিন। এতে আঘাতের ঝুঁকি কিছুটা কমতে পারে। নিরাপদ সুযোগ তৈরি হলে উঠে দাঁড়ানোর চেষ্টা করুন। তবে আশপাশে মানুষের চাপ থাকলে জোর করে উঠতে গিয়ে আরও বিপদে পড়বেন না। সুযোগ পেলে দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
সঙ্গে রাখুন পানি, সতর্ক থাকুন শিশুদের নিয়ে
দীর্ঘ সময় বাইরে থাকলে পানির বোতল সঙ্গে রাখুন। গরমে শরীরে পানির ঘাটতি এড়াতে নিয়মিত পানি পান করুন। শিশু ও বয়স্ক ব্যক্তিদের নিয়ে গেলে অতিরিক্ত ভিড়ের ম-প এড়িয়ে চলাই ভালো। শিশুদের পরিচয় ও অভিভাবকের ফোন নম্বর লেখা কার্ড সঙ্গে রাখতে পারেন। ভিড়ের মধ্যে আলাদা হয়ে গেলে কোথায় দেখা করবেন, তা আগেই ঠিক করে রাখুন।
দূর থেকেই ভিড় বুঝে সিদ্ধান্ত নিন
ম-পে যাওয়ার আগেই সম্ভব হলে ভিড়ের পরিস্থিতি জেনে নিন। দূর থেকে যদি দেখেন প্রবেশপথে প্রচ- ভিড়, তাহলে অন্য ম-প বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। ভিড়ের মধ্যে আটকে পড়লে নিরাপদ পাশের পথ বা নির্ধারিত বের হওয়ার পথ খুঁজুন। তবে মানুষের চাপের বিপরীতে জোর করে বের হওয়ার চেষ্টা করবেন না। প্রয়োজনে নিরাপত্তাকর্মীদের সাহায্য নিন।
আঘাত পেলে অবহেলা নয়
ভিড়ের মধ্যে পড়ে গিয়ে পা মচকে গেলে বা শরীরের কোথাও আঘাত পেলে নিরাপদ স্থানে গিয়ে চিকিৎসা নিন। ব্যথা বেশি হলে, হাঁটতে সমস্যা হলে কিংবা শ্বাসকষ্ট ও বুকব্যথা দেখা দিলে দ্রুত জরুরি চিকিৎসাসেবা নিন। শুধু ব্যথা কমানোর স্প্রে ব্যবহার করে গুরুতর আঘাত উপেক্ষা করবেন না।
দুর্গাপূজার আনন্দ উপভোগ করতে গিয়ে নিরাপত্তার বিষয়টি ভুলে গেলে চলবে না। আগে থেকেই পরিকল্পনা করা, ভিড়ের পরিস্থিতি বুঝে চলা এবং প্রয়োজনে ম-প এড়িয়ে যাওয়ার সিদ্ধান্তই পারে উৎসবের আনন্দ অটুট রাখতে।
সূত্র: উইঅন, নিউজ এইটটিন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজ বুধবার বিজয়া দশমী

দুর্গাপূজার ম-পের ভিড়ে নিরাপদ থাকতে সতর্কতা

আপডেট সময় ০৮:৫২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬