ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিক্ষোভে উত্তাল ইতালি, মিলানে সেনা মোতায়েন Logo ‘মা ভালো’: ১৭ বছরের সেবাযত্ন অচেতন পুত্রবধূকে জাগিয়ে তুললেন চীনা নারী Logo বঙ্গোপসাগরে তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ Logo ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন Logo আমরা যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: ডা. শফিকুর রহমান এমপি Logo অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের জন্মদিন আজ Logo সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত প্রবারণা পূর্ণিমা Logo জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির Logo বাংলাদেশে পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় ৩নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বগুড়া শহর ছাত্রদলের ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় বগুড়ায় আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাশা। প্রধান বক্তা ছিলেন বগুড়া শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান রিমন। ৩নং ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব মো. ছায়দার আলী। সভা সঞ্চালনা করেন মাহফুজুর রহমান মন, ওয়ার্ড ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক। অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির তথ্য ও পশু বিষয়ক সম্পাদক ও জেলা মৎস্যজীবী দলের আহবায়ক আলহাজ্ব ময়নুল হক বকুল এবং জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস)-এর বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও ১,২,৩ নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদপ্রার্থী শাহানা ইউসুফ রুশি। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম রকি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রনি। আলোচনা সভায় বক্তারা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সাংগঠনিক সচেতনতা বৃদ্ধি, ঐক্য বজায় রাখা এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা। বক্তারা আরও বলেন, ছাত্রদলকে সুসংগঠিত করতে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন। সংগঠনের আদর্শ ও লক্ষ্য সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও তাঁরা গুরুত্ব দেন। সভায় ৩নং ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কর্তন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিক্ষোভে উত্তাল ইতালি, মিলানে সেনা মোতায়েন

বগুড়ায় ৩নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা

আপডেট সময় ০২:০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬