ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিক্ষোভে উত্তাল ইতালি, মিলানে সেনা মোতায়েন Logo ‘মা ভালো’: ১৭ বছরের সেবাযত্ন অচেতন পুত্রবধূকে জাগিয়ে তুললেন চীনা নারী Logo বঙ্গোপসাগরে তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ Logo ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন Logo আমরা যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: ডা. শফিকুর রহমান এমপি Logo অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের জন্মদিন আজ Logo সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত প্রবারণা পূর্ণিমা Logo জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির Logo বাংলাদেশে পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন, সভাপতি সারোয়ার ও সম্পাদক হাসান

হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও খনিজ সম্পদ সুরক্ষা, সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নদ-নদী রক্ষায় সোচ্চার সংগঠন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর তাহিরপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সারোয়ার হোসেনকে সভাপতি ও হাসান খানকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। হাওর ও নদী রক্ষা আন্দোলন তাহিরপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হাসান খানের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মোঃ রাজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহসভাপতি ওবায়দুল মুন্সী এবং তাহিরপুর উপজেলা কমিটির উপদেষ্টা আবুল হোসেন,এমদাদুল হক ও মাহবুব চৌধুরী। সম্মেলনে বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি, ধীরগতি ও ঠিকাদারি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। সরকারি উন্নয়ন প্রকল্পের কাজের মান নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। বক্তারা আরও বলেন, হাওরাঞ্চলের প্রাকৃতিক সম্পদ, নদ-নদী ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে হাওরের পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংগঠনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধি ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের সচেতন নাগরিক, দেশপ্রেমিক ও পরিবেশপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল কালাম আজাদ, জিল্লুর রহমান, সাইফুল ইসলাম, রিপচান হাবিব, ফখরুল ইসলাম ও শাহীন আলম। যুগ্ম সাধারণ সম্পাদক অমিত হাসান। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও আল আমিন। অর্থ সম্পাদক রবিউল আউয়াল। বাঁধবিষয়ক সম্পাদক মনির হোসেন দূর্জয় ও আব্দুল জব্বার। দপ্তর সম্পাদক আব্দুল হক। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বাবুল মিয়া। শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রিপাত হাসান, আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শেখ তৌফিক হাসান, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক আতিকুর রহমান, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আলাল উদ্দিন। নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (বাদাঘাট) এবং হাওর ও কৃষিবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নবী হোসেন,মোছাদ্দেক হোসেন, টিপু সুলতান, ইকবাল হোসেন, নাঈম তালুকদার, সাবজল মিয়া, রাসেল আহমদ, আশরাফুল ইসলাম সাদ্দাম, সামছু আহমেদ ও সফিকুল ইসলাম। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হাওর, নদ-নদী, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিক্ষোভে উত্তাল ইতালি, মিলানে সেনা মোতায়েন

তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন, সভাপতি সারোয়ার ও সম্পাদক হাসান

আপডেট সময় ০২:০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬