ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিক্ষোভে উত্তাল ইতালি, মিলানে সেনা মোতায়েন Logo ‘মা ভালো’: ১৭ বছরের সেবাযত্ন অচেতন পুত্রবধূকে জাগিয়ে তুললেন চীনা নারী Logo বঙ্গোপসাগরে তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ Logo ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন Logo আমরা যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: ডা. শফিকুর রহমান এমপি Logo অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের জন্মদিন আজ Logo সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত প্রবারণা পূর্ণিমা Logo জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির Logo বাংলাদেশে পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির

নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন যুবনেতা সাইফুজ্জামান বিপ্লব ফকির। ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের পাঁচগ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ সমাজসেবক, যুবনেতা সাইফুজ্জামান বিপ্লব ফকির। সাইফুজ্জামান বিপ্লব ফকির চরযোশরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত কামরুজ্জামান সাহেব ফকিরের ছেলে। স্থানীয় সূত্রে জানাগেছে চরযশোরদী ইউনিয়নের গজারিয়া, চাঁদহাট, কুমারদিয়া, দুলালী ও চুয়াডাঙ্গাÑএই পাঁচটি গ্রাম নিয়ে গঠিত হয়েছে পাঁচগ্রাম ময়াল। এলাকার সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার লক্ষ্যে পাঁচ গ্রামের মুরুব্বিরা আলোচনা করে সাইফুজ্জামান বিপ্লব ফকিরকে অত্র ময়ালের পরিচালক হিসেবে দায়িত্ব অর্পণ করেন।পরিচালকের দায়িত্ব পেয়ে সাইফুজ্জামান বিপ্লব ফকির সংশ্লিষ্ট পাঁচ গ্রামের মুরুব্বিগণসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।স্থানীয়দের প্রত্যাশা, সাইফুজ্জামান বিপ্লব ফকিরের নেতৃত্বে পাঁচগ্রাম ময়াল আরও সুসংগঠিত হবে এবং পাঁচ গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে। এসময় উক্ত পাঁচগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিক্ষোভে উত্তাল ইতালি, মিলানে সেনা মোতায়েন

নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির

আপডেট সময় ০৭:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬