ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

কলমাকান্দায় কাঠের সেতু সংস্কার, উদ্বোধন করল শিক্ষার্থীরা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা গ্রামের ১৮২ ফুট দীর্ঘ কাঠের সেতুটি সংস্কার করা হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করা সেতুটি সোমবার সকালে উদ্বোধন করে স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, ১২টি গ্রামের হাজারো মানুষ চলাচলের জন্য সেতুটির ওপর নির্ভরশীল। পাঁচকাঠা বাজার, দুটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয় ও চারটি মাদ্রাসায় যাতায়াতের অন্যতম ভরসা এটি। দীর্ঘদিন সেতুটি চলাচলের অনুপযোগী থাকায় দুর্ভোগে পড়েছিলেন এলাকাবাসী। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হতো। এলাকাবাসীর দুর্ভোগের কথা শুনে গত বছর প্রথমবার সেতুটি নির্মাণ করে দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এবারও তাঁর ব্যক্তিগত উদ্যোগে সেতুটি সংস্কার করা হয়েছে। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আজকের এই সেতুটি ছাত্র-ছাত্রীরাই উদ্বোধন করেছে, এটাই সবচেয়ে আনন্দের। এখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যতদিন পর্যন্ত পাকা সেতু নির্মাণ না হচ্ছে, ততদিন প্রতি বছর এভাবেই কাঠের সেতুটি নতুন করে নির্মাণ করে দেওয়া হবে।’ স্থানীয়দের প্রত্যাশা, অস্থায়ী কাঠের সেতুর পরিবর্তে সেখানে দ্রুত একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করা হবে। এতে ১২ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

কলমাকান্দায় কাঠের সেতু সংস্কার, উদ্বোধন করল শিক্ষার্থীরা

আপডেট সময় ০১:৪৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬