নওগাঁর বদলগাছীতে সহোদর দুই বোনকে বিয়ে করায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনায় প্রকাশ, নওগাঁ জেলা সদর উপজেলার বাচারীগ্রামের টিকটকার মাসুদ রানা পতœীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের গণনপুর গ্রামের জনৈক মৌসুমী পারভীনকে বিয়ে করেন। উক্ত মাসুদ রানা তার স্ত্রী মৌসুমি পারভীনকে নিয়ে বদলগাছী উপজেলা সদরে একটি ভাড়া বাসায় থাকেন। গত ২৪ অক্টোবর রাতে মাসুদ রানা তার স্ত্রী মৌসুমি পারভীনের সহোদর ছোট বোন পূর্ণিমাকে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি জানাজানি হওয়ার পরে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আলেমের সাথে কথা বললে তিনি বলেন, পবিত্র কুরআনে সুরা নেসার ২৩ নং আয়াতে আল্লাহ তায়ালা একসঙ্গে দুই সহোদর বোনকে বিয়ে করা হারাম করে দিয়েছেন। আল্লাহ তায়ালা যেটা হারাম বলেছেন। সেটা হারাম হারাম। এ বিষয়ে পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন এলাকার ধর্মপ্রাণ মুসলিম সমাজ।
সংবাদ শিরোনাম
বদলগাছীতে সহোদর দুই বোনকে বিয়ে করলেন টিকটকার মাসুদ
-
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি - আপডেট সময় ০১:৫০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- 11
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























