যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশ এখন জ্বালানি সংকটসহ নানাবিধ সমস্যার মোকাবেলা করছে। এলপিজি গ্যাসের দাম ও বেড়েই চলেছে। এমন একটা সময় যুব উন্নয়ন অধিদপ্তরের সহায়তায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন একটা যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে মা বোনেরা শুধু রান্নার কাজে নয় গৃহস্থালিতে বিদ্যুতের ব্যবহারও করতে পারবে। এছাড়া বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি। পাশাপাশি সোলার প্লান্টের মাধ্যমে বিদ্যুতের সংকটও দূর করা সম্ভব। বর্তমান সরকার নিজস্ব উপায়ে বায়োগ্যাস প্লান্টসহ সোলার প্লান্ট স্থাপনে গুরুত্বারোপ করেছে। খুলনা জেলায় ১টি বানিজ্যিক প্লান্টসহ মোট ১২০টি প্লান্ট বর্তমান। তিনি আরো বলেন, গবাদিপশুর বর্জ্যের পাশাপাশি হাঁস মুরগির বর্জ্য দিয়েও আরো বেশি গ্যাস উৎপন্ন করা যায়। সরকার ৬৪ জেলায় ৬৪টি বায়োগ্যাস পল্লী নির্মাণ করতে চাই। ফুলতলা উপজেলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধনের মধ্য দিয়ে আজ খুলনার বায়োগ্যাস পল্লীর যাত্রা শুরু হলো। এসময় প্রতিমন্ত্রী তরুণ উদ্যোক্তাদের এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান। উন্নয়ন অধিদপ্তর খুলনার আয়োজনে বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। খুলনা জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মোঃ রকিবুল ইসলাম বকুল এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মাহফুজুল আলম খান, বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন । উদ্বোধনী বক্তব্য রাখেন একেএম মফিজুল ইসলাম। জেলা যুব উন্নয়নের সহকারী পরিচালক মোঃ পারভেজ মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম সচিব মোঃ লিয়াকত আলী, ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সূচি রানী সাহা, সফল উদ্যোক্তা মোঃ লাবু গাজী, বায়োগ্যাস উদ্যোক্তা মোঃ রানা শেখ, ফ্রিল্যান্সার মোঃ শামিম হাসান, শিরোমণি যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক প্রমি আক্তার লিজা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, খানজাহানআলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ সেলিম সরদার, জোবায়দা রহমান শুরভী, মশিউর রহমান বিপ্লব প্রমুখ। হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, বায়োগ্যাস ব্যবহারের সুফল মা বোনেরা এখন পাচ্ছে। সুতরাং এলপিজি গ্যাসের সংকট দূর করতে ব্যায়োগ্যাস প্লান্ট তৈরিতে বর্তমান সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে। বিল ডাকাতিয়ার সমস্যার কথা তুলে ধরে হুইপ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পানি নিরোসনে প্রকল্প হাতে নেয়া হয়েছে। দ্রুতই কাজ শুরু হবে। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২৩ জন তরুণ উদ্যোক্তার মাঝে ২১ লাখ টাকা লোন বিতরণ করা হয়। পাশাপাশি বায়োগ্যাস উদ্যোক্তা রানা শেখ প্রতিমন্ত্রী ও হুইপকে ফুলতলার ঐতিহ্যবাহী তাঁতের গামছা উপহার দেন।
সংবাদ শিরোনাম
ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি
-
আনন্দ কুমার স্বর খুলনা - আপডেট সময় ০৮:৩৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















