ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

ঢাকার কেরানীগঞ্জে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা ও টপ-ফিফটিন মেধা যাচাইয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় বিজয়ী এবং নুরুল আলম স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের পাশাপাশি মেধা যাচাইয়ে নির্বাচিত টপ-ফিফটিন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ কারিশ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তাইবুর রহমান, সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম হোসেন সোহেলসহ অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আপডেট সময় ০৮:৪২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬