ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অবকাঠামোগত উন্নয়ন বৈষম্যে সুনামগঞ্জের বাগলী, চারাগাঁও ও বড়ছড়া স্থলবন্দর শুল্কস্টেশন : রঙ্গাছড়া খালসহ সীমান্ত নদী ও চড়াগুলো খননের দাবী Logo ধূমপায়ীদের স্বাস্থ্য ও আর্থিক ক্ষতি নিরসনে সামাজিক আন্দোলন সময়ের দাবী-আবুজর মোঃ ইজাজুল হক Logo বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার নবাগত কমিটির পরিচিতি সভা Logo কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মাদক মামলায় একজনের ১ বছরের বিনাশ্রম কারাদন্ড Logo খুলনা বিভাগীয় বইমেলা উপলক্ষে প্রস্তুতি সভা Logo জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি, রক্তদান ও বৃক্ষরোপণ Logo নাজিরপুর উপজেলার সকল কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভা Logo মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত Logo হিলি স্টেশনে দাঁড়াবে ঢাকাগামী দুই ট্রেন, আনন্দ মিছিল স্থানীয়দের Logo চর রাজিবপুরে ওপেন হাউজ ডে

বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার নবাগত কমিটির পরিচিতি সভা

বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার নবগঠিত দ্বি-বার্ষিক (সংশোধিত) কমিটির পরিচিতি সভা অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বুধবার বিকাল ৪ ঘটিকা হতে রাত ৮ ঘটিকা পর্যন্ত প্রাণবন্ত এ অনুষ্ঠান মোক্তারপাড়া কপারেটিভ ব্যাংক সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয়ে এই সভার আয়োজন করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত এই পরিচিতি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার সভাপতি মো. মাহমুদুল হাসান শামীম তালুকদার পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, এতে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা প্রফেসর ননী গোপাল সরকার, উপদেষ্টা সাংবাদিক মোঃ মোনায়েম খান, উপদেষ্টা অধ্যাপক ও সাংবাদিক বিজয় দাস, উপদেষ্টা প্রফেসর সিরাজুল ইসলাম খান সোহেল,উপদেষ্টা এডভোকেট জহিরউল ইসলাম রানা প্রমুখ. এছাড়া কমিটির সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এ সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী সর্বস্তরের সাংবাদিকদের সংঘবদ্ধ করে তাদের পেশাগত অধিকার ও মর্যাদায় প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রেসক্লাব কাজ করে যাচ্ছে। নবাগত কমিটির নেতৃবৃন্দ জেলার সাংবাদিকদের কল্যাণে এবং পেশাগত মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুমোদিত কমিটিতে যারা রয়েছেন: কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং ময়মনসিংহ বিভাগীয় সভাপতির যৌথ স্বাক্ষরে অনুমোদিত এই দ্বি-বার্ষিক (সংশোধিত) কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন: সভাপতি: মো. মাহমুদুল হাসান শামীম তালুকদার। সাধারণ সম্পাদক: মো. মনিরুল ইসলাম। এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. রবিউল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক হিসেবে হাবিবুর রহমানসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষ গণমাধ্যমকর্মীদের দায়িত্ব প্রদান করা হয়েছে।
উপদেষ্টা পরিষদ: নবগঠিত জেলা কমিটির সার্বিক দিকনির্দেশনার জন্য অধ্যাপক ননী গোপাল সরকারকে প্রধান উপদেষ্টা এবং প্রবীণ সাংবাদিক অরবিন্দ ধর, ব্যাংক কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক মোঃ মোনায়েম খান, মোঃ ইসলাম উদ্দীন খান (চঞ্চল), হাওর বন্ধু ইকবাল হোসেন, অধ্যাপক ও সাংবাদিক বিজয় দাস, প্রফেসর সিরাজুল ইসলাম খান সোহেল, এডভোকেট জহিরউল ইসলাম রানা, এডভোকেট নুরুদ্দিন নয়ন, সাংবাদিক মোঃ হুমায়ুন কবির এবং অবঃ সেনা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম মানিককে অন্তর্ভুক্ত করে ১২ সদস্য বিশিষ্ট একটি সম্মানিত উপদেষ্টা পরিষদ অনুমোদন দেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে নবাগত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রেস ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবকাঠামোগত উন্নয়ন বৈষম্যে সুনামগঞ্জের বাগলী, চারাগাঁও ও বড়ছড়া স্থলবন্দর শুল্কস্টেশন : রঙ্গাছড়া খালসহ সীমান্ত নদী ও চড়াগুলো খননের দাবী

বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার নবাগত কমিটির পরিচিতি সভা

আপডেট সময় ০২:৩৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬