জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় মো. সদর উদ্দিন খান, মো. আজগর আলী ও মো. আতাউর রহমান আতাকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ে মো. মাহবুবুল আলম হানিফকে তার বিরুদ্ধে আনা ১ নম্বর চার্জের ১ থেকে ৬ নম্বর কাউন্টে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট, ১৯৭৩-এর ৩(২)(এ), ৩(২)(জি), ৩(২)(এইচ), ৪(১), ৪(২), ৪(৩) ও ২০(২) ধারায় মৃত্যুদ- দেওয়া হয়েছে। এ ছাড়া ২ ও ৩ নম্বর চার্জে দোষী সাব্যস্ত করে একই আইনের একই বিধানে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, আসামি মো. সদর উদ্দিন খান, মো. আজগর আলী ও মো. আতাউর রহমান আতাকে তাদের বিরুদ্ধে গঠিত ১ নম্বর চার্জের ১ থেকে ৬ নম্বর কাউন্টে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট, ১৯৭৩-এর ৩(২)(এ), ৩(২)(জি), ৩(২)(এইচ), ৪(১), ৪(২), ৪(৩) ও ২০(২) ধারায় আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ২ ও ৩ নম্বর চার্জে দোষী সাব্যস্ত করে একই আইনের একই বিধানে তাদের যাবজ্জীবন সশ্রম কারাদ- দেওয়া হয়েছে।
রায়ে বলা হয়েছে, মো. মাহবুবুল আলম হানিফ, মো. সদর উদ্দিন খান, মো. আজগর আলী ও মো. আতাউর রহমান আতার বিরুদ্ধে গঠিত ৪ ও ৫ নম্বর চার্জ একত্রে বিবেচনা করে সব আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এসব চার্জে প্রত্যেককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট, ১৯৭৩-এর ৩(২)(এ), ৩(২)(জি), ৩(২)(এইচ), ৪(১), ৪(২), ৪(৩) ও ২০(২) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া সাজাপ্রাপ্ত সব আসামির স্থাবর সম্পত্তির অর্ধাংশ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রির অর্থ জুলাই ফাউন্ডেশন অথবা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ হিসেবে নির্দেশ দেওয়া হয়েছে।
হানিফের মৃত্যুদ-ে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর হতাশা
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার মামলায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফসহ চার আসামির মৃত্যুদ-ের রায়ে হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি হতাশার কথা জানান।
চার আসামিই পলাতক থাকায় তাদের পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছিলেন আমির হোসেন। সাংবাদিকদের তিনি বলেন, “রায় সম্পর্কে আমার কিছু বলার নেই। এ রায়টি আমার কাছে অপ্রত্যাশিত মনে হয়েছে এবং আমি হতাশ।”
হতাশার কারণ জানতে চাইলে আমির হোসেন বলেন, “এর কারণ ব্যাখ্যা করা যাবে না।”
এ মামলায় হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। অন্য তিন আসামি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
সংবাদ শিরোনাম
হানিফের মৃত্যুদণ্ড , ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
-
এইচ. এম আসলাম: - আপডেট সময় ১১:০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- 1
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ























