ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির Logo দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ Logo বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা Logo নাটোরে মৃতপ্রায় নারদ নদ পুনঃখননের উদ্যোগ Logo বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের ইন্তেকাল Logo নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

মোহনগঞ্জে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর ট্রেন হাওর এক্সপ্রেস’ এর একটি বগিতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এতে বগিটির চারটি আসনের রেক্সিন কভার পুড়ে গেছে। তবে নির্ধারিত সময়েই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬ টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে। খবর পেয়ে ট্রেনের গার্ড ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেন থামার পর যাত্রীরা নেমে যান। এ সময় ট্রেনের গার্ড ও কর্মীরাও খাবার খেতে বাইরে ছিলেন। ট্রেনটি ফাঁকা থাকার সুযোগে দুর্বৃত্তরা একটি বগিতে আগুন ধরিয়ে দেয়। তিনি আরও জানান, স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে থাকা ‘ড’ বগিতে আগুন দেওয়া হয়। আগুনে বগির ৫-৬ ও ১১-১২ নম্বর আসনের রেক্সিন কভার পুড়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিক উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোবারক হোসেন বলেন, স্টেশনে দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনের একটি বগিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে চারটি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। তিনি বলেন, যে বগিতে আগুন দেওয়া হয়েছে, সেটি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যে বা যারা এ ঘটনায় জড়িত তাদেরকে খুঁজে বের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, অগ্নিকা-ের কারণে ট্রেন চলাচলে কোনো বিঘœ ঘটেনি। নির্ধারিত সময়ে সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মোহনগঞ্জ স্টেশন ছেড়ে যায় হাওর এক্সপ্রেস ট্রেন।

ট্যাগস :

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় ০৮:১৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬