ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির Logo দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ Logo বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা Logo নাটোরে মৃতপ্রায় নারদ নদ পুনঃখননের উদ্যোগ Logo বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের ইন্তেকাল Logo নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান

কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ১৫ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এতে স্থানীয় ৭৫ জন নারী-পুরুষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও এবং বিকেলে লেংগুরা ইউনিয়নের কাঁঠালবাড়ী এলাকায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পাঁচগাঁও এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম. আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল, উপজেলা প্রকৌশলী মো. মুমিনুল ইসলাম, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, পিসিসির প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব দাস, উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাস ও চয়ন রিছিল। প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের উদ্যোগে ‘ইনিশিয়েটিভ ফর হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন (আইএইচআরইপি)’ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের তথ্য অনুযায়ী, রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় ১ দশমিক ৫ কিলোমিটার এবং লেংগুরা ইউনিয়নের কাঁঠালবাড়ী এলাকায় ১ কিলোমিটার খাল পুনঃসংস্কার করা হবে। দুই এলাকায় খালের মোট দৈর্ঘ্য ২ দশমিক ৫ কিলোমিটার। প্রতিটি খালের প্রস্থ ১৫ ফুট ও গভীরতা ৩ ফুট নির্ধারণ করা হয়েছে। পাঁচগাঁও এলাকায় ৪৫ জন নারী-পুরুষ শ্রমিক ২৫ কর্মদিবসে পুনঃসংস্কারের কাজ করবেন। তাঁদের প্রত্যেকের দৈনিক মজুরি ৭০০ টাকা। এ অংশের কাজে বরাদ্দ রয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। বুধবার (১১ নভেম্বর) থেকে সেখানে কাজ শুরু হবে। অন্যদিকে, লেংগুরা ইউনিয়নের কাঁঠালবাড়ী এলাকায় ৩০ জন নারী-পুরুষ শ্রমিক কাজ করবেন। তাঁদেরও দৈনিক মজুরি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। বুধবার (১১ নভেম্বর) থেকে এ এলাকায়ও খাল পুনঃসংস্কারের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। দুই ইউনিয়ন মিলিয়ে মোট ৭৫ জন শ্রমিক এ কর্মসূচিতে যুক্ত থাকবেন। উভয় এলাকার শ্রমিকদের মজুরি সাপ্তাহিক ভিত্তিতে পরিশোধ করা হবে। কাঁঠালবাড়ী এলাকার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টিডব্লিউএ কলমাকান্দার চেয়ারম্যান মুকুট স্নাল, শিক্ষক মো. মাকসুদুর রহমান বিপ্লব , ইউপি সদস্য মো. মহসীন কবীর, তপন দিও, সুহাস চিরান, সুজিত মানখিন ও অঞ্জন সাংমা। প্রকল্পের বিবরণীতে স্থানীয় পর্যায়ে কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নারী-পুরুষের সমন্বয়ে সাত সদস্যের স্থানীয় মনিটরিং কমিটি রাখার কথাও উল্লেখ রয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, খাল দুটি পুনঃসংস্কার করা হলে পানি নিষ্কাশনব্যবস্থার উন্নতি হবে এবং কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি স্থানীয় জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন

আপডেট সময় ০৮:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬