ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা ইমপিরিয়াল কলেজের ৩২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত Logo শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩২তম সভা অনুষ্ঠিত Logo জনতা ব্যাংক পিএলসি’র ৯০৭তম বোর্ড সভা Logo সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ Logo জলবায়ু অর্থায়নের পরিকল্পনার অভাবে অনিশ্চয়তায় উন্নয়নশীল দেশগুলো Logo কদর বাড়ছে নাটোরের আড়াইশ বছরের কাঁচাগোল্লার, যাচ্ছে বিদেশেও Logo রোপা আমনের অধিক উৎপাদনে শরীয়তপুরের কৃষকরা স্বস্তিতে Logo এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের Logo তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর Logo স্পিডবোটের বাধায় বিপাকে লঞ্চ, অসহায় বিআইডব্লিউটিএ

জীবনকে নতুনভাবে দেখতে কখনো কখনো ভ্রমণ জরুরি

জীবনের একঘেয়েমি, দুশ্চিন্তা কিংবা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা-এসবের মধ্যে অনেক সময় মানুষ নিজেকে আটকে পড়া অবস্থায় আবিষ্কার করেন। মনে হয়, সামনে এগোনোর কোনো পথ নেই। অথচ কখনো কখনো জীবনের সমস্যার সমাধান খুঁজতে নতুন কোনো পরিকল্পনার চেয়ে প্রয়োজন হয় নতুন অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতার সুযোগ তৈরি করতে পারে ভ্রমণ।
সম্প্রতি সাইকোলজি টুডেতে প্রকাশিত এক ব্যক্তিগত অভিজ্ঞতাভিত্তিক লেখায় উঠে এসেছে, কীভাবে মাত্র ৪৯২ ডলারের একটি বিমান টিকিট একজন নারীর জীবন ও ভবিষ্যৎ সম্পর্কে চিন্তাভাবনা বদলে দিয়েছিল। লেখাটির লেখক তখন বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে যাচ্ছিলেন।
সংসার ভাঙার পাশাপাশি বাড়িভাড়া, শিক্ষাঋণ, গাড়ির কিস্তি, ক্রেডিট কার্ডের দেনা ও স্বাস্থ্য বিমার খরচ নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় ছিলেন। ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কী করতে হবে, তা জানতে এক আর্থিক উপদেষ্টার কাছেও গিয়েছিলেন।
কিন্তু উপদেষ্টার হিসাব শুনে তার উদ্বেগ আরো বেড়ে যায়। ৬৭ বছর বয়সে অবসর নিয়ে বর্তমান জীবনযাত্রার মান বজায় রাখতে হলে পরবর্তী ১৭ বছর প্রতি মাসে ১২ হাজার ডলার সঞ্চয় করতে হবে বলে জানান উপদেষ্টা।
অথচ তখন তার ব্যাংক হিসাবে জমা ছিল মাত্র ৮৩১ ডলার ২৬ সেন্ট।
হতাশা থেকে কিছুদিনের জন্য পরিচিত পরিবেশ ছেড়ে দূরে কোথাও যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। নিজের সঞ্চয়ের মধ্যে ৪৯২ ডলার খরচ করে পানামা যাওয়ার একটি যাওয়া-আসার বিমান টিকিট কাটেন।
পানামায় গিয়ে কয়েক দিন হোস্টেলে থাকেন। ঘুরে দেখেন দেশটির ঐতিহাসিক এলাকা ক্যাসকো ভিয়েহো ও বিখ্যাত পানামা খাল।
পরে ডেভিড হয়ে পৌঁছান পাহাড়ঘেরা ছোট শহর বোকেতেতে। সেখানে ডায়ান নামের ৮২ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত মার্কিন নারীর আতিথেয়তা পান তিনি।
ডায়ান পানামায় স্থায়ীভাবে বসবাস করছিলেন। নিজের একটি কনডো, বন্ধুদের নিয়ে গড়ে ওঠা সামাজিক পরিম-ল, ঘোরাঘুরি ও স্বাচ্ছন্দ্যময় জীবনÑসবই ছিল তার। এমনকি তার নতুন একজন প্রেমিকও ছিলেন। অথচ তিনি জীবনযাপনের খরচ মেটাতেন নিজের সামাজিক নিরাপত্তা ভাতার চেয়েও কম অর্থে।
একদিন রাতের খাবারের সময় ডায়ান তাকে বলেন, জীবনযাপনের ধরন একটাই হতে হবে এমন কোনো নিয়ম নেই। চাইলে মানুষ নিজের মতো করে জীবনের নিয়ম তৈরি করতে পারে।
এই কথাটিই লেখকের চিন্তায় বড় পরিবর্তন আনে। তিনি বুঝতে পারেন, অবসর জীবন, আর্থিক নিরাপত্তা কিংবা সফলতার বিষয়ে সমাজে প্রচলিত ধারণাগুলোই জীবনের একমাত্র পথ নয়। অন্য কারো জীবনযাপনের অভিজ্ঞতা থেকেও নতুন সম্ভাবনার কথা জানা যায়।
পানামা থেকে ফিরে লেখক উপলব্ধি করেন, তার সামনে এখনো অনেক বিকল্প রয়েছে। ভবিষ্যৎ কেমন হবে, তা নিয়ে আগে থেকে নির্দিষ্ট কোনো ছকে আটকে থাকার প্রয়োজন নেই।
ভ্রমণ যেভাবে বদলে দিতে পারে দৃষ্টিভঙ্গি
লেখাটিতে লেখক তার ভ্রমণ থেকে পাওয়া দুটি গুরুত্বপূর্ণ উপলব্ধির কথা তুলে ধরেছেন।
প্রথমত, ভবিষ্যৎ কোনো একক গন্তব্য নয়। অন্য কেউ আপনার ভবিষ্যৎ কেমন হওয়া উচিত, সে বিষয়ে পরামর্শ দিতে পারেন। কিন্তু সেই পরামর্শের পেছনে তার নিজের অভিজ্ঞতা ও ধারণা কাজ করে। তাই অন্যের জীবনযাপনের ছক নিজের জীবনের জন্যও একমাত্র পথ বলে ধরে নেওয়া ঠিক নয়।
দ্বিতীয়ত, কখনো কখনো ভালো পরিকল্পনার চেয়ে নতুন তথ্য ও অভিজ্ঞতা বেশি প্রয়োজন। আর্থিক উপদেষ্টার পরামর্শ অনুযায়ী অর্থ উপার্জনের চেষ্টা করতে গিয়ে লেখক হয়তো দীর্ঘদিন দুশ্চিন্তায় থাকতেন। কিন্তু ভিন্ন পরিবেশে গিয়ে তিনি এমন একটি জীবনযাপনের অভিজ্ঞতা পেয়েছেন, যা তার কাছে আগে অজানা ছিল।
অবশ্য নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে সব সময় বিদেশ ভ্রমণের প্রয়োজন নেই। নতুন কোনো বই পড়া, প্রশিক্ষণ নেওয়া কিংবা নিজের চেয়ে ভিন্ন জীবনযাপন করেন এমন কারো সঙ্গে কথা বলেও নতুন ধারণা পাওয়া সম্ভব।
তবে পরিচিত পরিবেশ থেকে শারীরিকভাবে দূরে সরে যাওয়ার একটি আলাদা প্রভাব রয়েছে। নতুন জায়গায় গিয়ে মানুষ পরিচিত অভ্যাস ও চিন্তার বাইরে থেকে চারপাশের পৃথিবীকে দেখতে পারেন। এতে নিজের জীবন ও ভবিষ্যৎ সম্পর্কে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
লেখকের অভিজ্ঞতা বলছে, জীবনে কখনো কখনো সব সমস্যার সমাধান একসঙ্গে খুঁজে বের করার প্রয়োজন নেই। বরং নতুন কোনো অভিজ্ঞতা বা দৃষ্টিভঙ্গিই সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগাতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা ইমপিরিয়াল কলেজের ৩২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

জীবনকে নতুনভাবে দেখতে কখনো কখনো ভ্রমণ জরুরি

আপডেট সময় ১১:০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬