ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা ইমপিরিয়াল কলেজের ৩২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত Logo শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩২তম সভা অনুষ্ঠিত Logo জনতা ব্যাংক পিএলসি’র ৯০৭তম বোর্ড সভা Logo সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ Logo জলবায়ু অর্থায়নের পরিকল্পনার অভাবে অনিশ্চয়তায় উন্নয়নশীল দেশগুলো Logo কদর বাড়ছে নাটোরের আড়াইশ বছরের কাঁচাগোল্লার, যাচ্ছে বিদেশেও Logo রোপা আমনের অধিক উৎপাদনে শরীয়তপুরের কৃষকরা স্বস্তিতে Logo এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের Logo তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর Logo স্পিডবোটের বাধায় বিপাকে লঞ্চ, অসহায় বিআইডব্লিউটিএ

শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে ৩ পরিবর্তন, ফিরছেন হামজা-ওয়াহিদ

শ্রীলঙ্কা, ভুটান, বাংলাদেশ, সাফ চ্যাম্পিয়নশিপ, সেমিফাইনাল, গ্রুপসেরা, টমাস ডুলি, হামজা দেওয়ান চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, তপু বর্মন, ঢাকার জাতীয় স্টেডিয়াম, বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, ডিফেন্ডার, ইনজুরি, ভারত, মালদ্বীপ।
ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার গ্রুপসেরা হওয়ার পালা। সে লক্ষ্য সামনে রেখে বুধবার রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে টমাস ডুলির দল।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ। ফিরছেন দুই প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। চোট কাটিয়ে একাদশে ফিরতে পারেন তপু বর্মনও।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই। সমীকরণটা বাংলাদেশের জন্য বেশ সহজÑড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন। তবে শুধু সমীকরণ মেলানো নয়, জয় দিয়েই গ্রুপ পর্ব শেষ করতে চায় দল। তাতে সেমিফাইনালের আগে আত্মবিশ্বাসও বাড়বে।
ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন আসছে। বাদ পড়ছেন বিশ্বনাথ ঘোষ, অধিনায়ক জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদ ফাহিম। তাদের জায়গায় একাদশে দেখা যেতে পারে হামজা, ফারহান ও মোহাম্মদ ইব্রাহিমকে।
বিশ্বনাথের পরিবর্তনটি অবশ্য অনেকটা বাধ্য হয়েই করতে হচ্ছে কোচ টমাস ডুলিকে। ভুটানের বিপক্ষে চোট পেয়েছেন এই ডিফেন্ডার। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে তার খেলা হচ্ছে না।
প্রথম ম্যাচে তাকে নাম্বার নাইন পজিশনে খেলিয়েছিলেন ডুলি। এবার তার অনুপস্থিতিতে রক্ষণভাগের পাশাপাশি আক্রমণভাগের পরিকল্পনাতেও পরিবর্তন আনতে হতে পারে কোচকে।
অন্যদিকে হামজা ও ফারহানের ফেরা বাংলাদেশের মাঝমাঠ ও আক্রমণে বাড়তি শক্তি যোগ করবে। দুজনই প্রথম ম্যাচে ছিলেন না। তাদের অন্তর্ভুক্তিতে দলের আক্রমণ সাজানোর বিকল্প বাড়বে।
জামালের জায়গায় হামজাকে ও ফাহিমের জায়গায় ফারহানকে দেখা যেতে পারে। ভুটানের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করা মোহাম্মদ ইব্রাহিমের একাদশে থাকা প্রায় নিশ্চিত।
সেমিফাইনালের টিকিট নিশ্চিত হলেও গ্রুপের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। গ্রুপসেরা হলে পরের পর্বে প্রতিপক্ষ নির্ধারণের সমীকরণেও সুবিধা হতে পারে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ড্রয়ের হিসাব মাথায় থাকলেও জয়ই থাকবে বাংলাদেশের মূল লক্ষ্য।
এদিকে আজ বিকেলে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। এই ম্যাচের ফলের ওপরও নির্ভর করছে সেমিফাইনালে কোন দল কার মুখোমুখি হবে। সব মিলিয়ে দিনের দুই ম্যাচেই নির্ধারিত হবে গ্রুপ পর্বের শেষ হিসাব-নিকাশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা ইমপিরিয়াল কলেজের ৩২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে ৩ পরিবর্তন, ফিরছেন হামজা-ওয়াহিদ

আপডেট সময় ১১:০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬