ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি Logo ভোলায় ‘মিথ্যা’ মামলায় মেয়র প্রার্থী আকবরের জামিন Logo চকরিয়ায় চোরাই-ডাকাতির ১৩৪ মোবাইল ও আইএমইআই কাটার মেশিনসহ ২ জন গ্রেফতার Logo লোহাগাড়ায় ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীকে হামলার প্রতিবাদে মানববন্ধন Logo শ্রীপুরে মৎস্য খামারের পাড় ও কৃষিজমি কেটে মাটি বিক্রির অভিযোগ Logo গণঅধিকার পরিষদ থেকে তিন নেতা পদত্যাগ করে এনসিপিতে যোগদান Logo জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার Logo পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন Logo সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন Logo দাগনভূঞার রামনগর ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী, আলোচনায় জামায়াতসহ অন্যান্য দল

জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার

নেত্রকোনার দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে, সোমেশ^রী নদীর ওপর প্রায় ৬শত মিটার লম্বা কাঠের সেতু করে দিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাম এমপি। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিক ভাবে এই সেতুর উদ্বোধন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ একটি সেতুর অভাবে শিবগঞ্জ-দুর্গাপুর এলাকার মানুষের নদী পারাপারের ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় ছিলো। এলাকর সার্বিক দিক বিবেচনায়, সর্বস্তরের মানুষ, রিক্সা, ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল উপযোগী ২৪ লক্ষ টাকা ব্যয়ে দুইলাইন বিশিষ্ট বাঁশ-কাঠের এই সেতু নির্মাণ করে দেন ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সেতু দিয়ে শুধু যানবাহন পারাপার থেকে সামান্য টোল আদায় করা হবে এবং লভ্যাংশের সকল টাকাই স্থানীয় মসজিদ, মন্দির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমুলক কাজে বিতরণ করা হবে বলে ঘোষনা দেন তিনি। সেতু উদ্বোধন কালে মোনাজাত পরিচালনা করেন, মুফতি মাওলানা আব্দুর রব। এ সময় অন্যদের মাঝে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ, উপজেলা বিএনপি‘র সিনিয়র সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপি‘র সভাপতি শাজাহান কবীর সরকার, সাধারণ সম্পাদক শাহআলম, বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণসহ সেতু কমিটির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন। স্কুলের শিক্ষার্থী রাজেশ্বরী রায় বলেন, নদীর ওপর কোন সেতু না থাকায় প্রায় প্রতিদিনই স্কুলে যেতে আমাদের সমস্যায় পড়তে হয়। এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের কথা ভেবে এবারও একটি কাঠের সেতু তৈরী করে দিয়েছেন মাননীয় ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এর জন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। উনার কাছে আমাদের একটাই দাবী, উনি যেনো সোমেশ্বরী নদীর ওপর একটা স্থায়ী সেতু নির্মান করে দিবেন। ওপর এক শিক্ষার্থী আহমেদ ওমর তাসবী বলেন, ব্যারিস্টার কায়সার কামাল আমাদের কাছে নৈতিক শিক্ষার এক আলোকবর্তিকা। তিনি একজন মহান ও মানবিক মানুষ। তিনি কথা আর মিল রয়েছে রাখেন বিধায় মহান আল্লাহ্ ওনাকে এতোবড় আসনে বসিয়েছেন। ধন্যবাদ জানাই অবহেলিত এলাকায় এতোবড় কাঠের সেতু নির্মান করে দেয়ার জন্য। এটি আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রগতির একটি নতুন সুযোগ সৃষ্টি করবে। আমি মনে করি, এই উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি

জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার

আপডেট সময় ০২:০৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬