কুড়িগ্রামের রাজিবপুরে রবি ২০২৬-২৭ মৌসুমে সরিষা, চিনা বাদাম, অড়হর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে কৃষি কর্মকর্তা তৌফিক আল জূবায়ের এর সভাপতিত্বে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোবারক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণ ও আমদানি নির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বাড়ানো জরুরী। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণের ফলে কৃষকদের সরিষা চাষে আগ্রহ বাড়বে। পাশাপাশি তারা চিনা বাদাম ও অড়হর চাষে আর্থিকভাবে লাভবান হবে এবং দেশের তেলবীজ উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের লাভবান করতে সরকারের পক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলস ভাবে কাজ করছে।
সংবাদ শিরোনাম
রাজিবপুরের সার ও বীজ পেল ২২২০ হাজার কৃষক
-
রাশিদুল ইসলাম (রাজিবপুর) কুড়িগ্রাম - আপডেট সময় ০৭:৪৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- 7
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















