২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে রৌমারী উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় ৫ হাজার ২৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল ১৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসার অধিদপ্তরে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষিবীদ মোস্তফা হাসান ইমাম, মোস্তাফিজুর রহমান রঞ্জ সদস্য সচিব উপজেলা বিএনপির, হায়দার আলী আমির উপজেলা জামায়াতী ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসেন,জিয়াউর রহমান জিয়া, বাবুল আক্তার, সাংবাদিক ও উপকার ভোগী কৃষকগণ। উপজেলা কৃষি অফিস আয়োজিত সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলায় ৫ হাজার ২৩০ জন কৃষককে বিনামুল্যে সরিষা, চিনাবাদাম, অড়হর কলাই বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানা গেছে, এ মৌসুমে আবাদ ও উৎপাদনবৃদ্ধির লক্ষ্যে উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব বীজ ও রাসায়নিক সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফা হাসান ইমাম বলেন, এই প্রণোদনা ক্রয় ও বিক্রয় সম্পূর্ণ নিষেধ। যদি কেউ বিক্রয় করে, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে ফসলের আবাদ বৃদ্ধি ও আত্ম নির্ভরশীল করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংবাদ শিরোনাম
রৌমারীতে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন
-
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় ০৭:৫১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- 8
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















