ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন

বাগেরহাটের চিতলমারীতে নিজের ছেলেকে পালকপুত্র আখ্যা দিয়ে সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে মো. জামসেদ আলী নামে এক যুবক সাংবাদিক সম্মেলন করেছেন। মঙ্গলবার ১৭ নভেম্বর দুপুর ১২ টায় চিতলমারী কেন্দ্রীয় শহীদমিনের সামনে রোজিনা স্টীলের শোরুমের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয়। সংবাদ সম্মেলনে মো. জামসেদ আলীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে শোনান, এ্যাডভোকেট জহিরুল ইসলাম পলাশ। এ সময় লিখিত বক্তব্যে তিনি জানান, মহিলা কলেজ রোডের আডুয়াবর্নি গ্রামের বাসিন্দা আশরাফ আলী শেখের একমাত্র ছেলে আমি মো. জামসেদ আলী। আমার বোনের নাম জুথি আক্তার।
আমরা দুই ভাই-বোন। আমার মা জাহানারা বেগম সরকারি হাসপাতালের সেবিকা ছিলেন। তিনি গত ১৭ মার্চ ২০২৪ সালে মারা যান। মায়ের মৃত্যুর পর থেকে আমার বাবা আশরাফ আলী শেখের সাথে আমার নানা বিষয় নিয়ে মতানৈক্য দেখা দেয়। আমি পরিবারের সম্মতি ছাড়া বিবাহ করায় আমার বাবা আমাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করার হুমকি দেন। এছাড়া আমি তার পালিত সন্তান বলে লোকের কাছে মিথ্যা তথ্য প্রচার করেন। এমতো অবস্থায় আমাকে বঞ্চিত করে ১৯ আগষ্ট ২০২৬ সালে আমার বোন জুথি আক্তারের নামে আমার বাবা আশরাফ শেখ ৩ একর ৪ শতক জমি লিখে দেন। এ সম্পত্তির বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। আমার জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও সার্টিফিকেটসহ সমস্ত কাগজপত্রে পিতা আশরাফ আলী শেখ লেখা থাকা সত্বেও তিনি আমাকে এখন সন্তান হিসাবে মেনে নিতে অস্বীকার করছেন। আমার মায়ের মৃত্যুর পরে তার ব্যাংকে থাকা গচ্ছিত টাকা উত্তোলনের জন্য আমার বাবা আশরাফ আলী শেখ বাদী হয়ে ড্রিস্ট্রিক ডেলিগেট কোর্ট বাগেরহাট বরাবর সাকসেশন মামলা দায়ের করেন। মামলার রায়ে আদালত মায়ের জমাকৃত অর্থ হিস্যা অনুয়ায়ী সন্তান হিসাবে আমিও ভাগ পেয়েছি। অথচ আদালতের রায়কে অস্বীকার করে আমার বাবা তার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করাসহ আমার ব্যাপারে নানা কুৎসা রটিয়ে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন। আমি সাংবাদিকদের লেখনির মাধ্যমে প্রকৃত সত্যকে তুলে ধরার অনুরোধ জানাচ্ছি। আমার ন্যায্য অধিকার ও প্রাপ্য সম্পত্তি ফিরে পাওয়ার জন্য প্রশাসনের সহায়তা কামনা করছি। এসময় সংবাদ মম্মেলনে উপস্থিত ছিলেন, লিয়াকত আলী খান মন্টু, জালাল শেখ, মোহন আলী খান, রবিউল ইসলাম খান প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৭:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬