ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। স্থানীয় ভোটারদের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সম্ভাব্য প্রার্থী হিসেবে জোরালোভাবে উঠে এসেছে উন্নয়নকর্মী ও বিএনপি নেতা মো. খলিলুর রহমানের নাম। ইউনিয়নের তরঙ্গিয়া গ্রামের মরহুম মো. এমাদ মিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি। শিক্ষাজীবনে মো. খলিলুর রহমান ১৯৯২ সালে এসএসসি এবং ১৯৯৭ সালে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ২০০০ সালে বিএসএস (অনার্স) এবং ২০০১ সালে এমএসএস ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি দীর্ঘ ২২ বছর ধরে দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য উন্নয়ন সংস্থায় (এনজিও) গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘এফআইভিডিবি’-এর প্রকল্প সমন্বয়ক হিসেবে অসহায় শিশুদের মানসম্মত শিক্ষা প্রসারে কাজ করছেন। এর আগে তিনি ‘এসআরএসি’-এর দক্ষতা উন্নয়ন প্রকল্পের সমন্বয়ক, ‘আরডিআরএস বাংলাদেশ’-এর ফিল্ড সমন্বয়ক, ‘সেভ দ্য চিলড্রেন’-এর ফিল্ড মোটিভেটর এবং ‘আইডিয়া’-এর কমিউনিটি অফিসার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতায় তিনি সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় শিক্ষা, খাদ্য নিরাপত্তা, আয়বর্ধক কর্মসূচি, স্বাস্থ্য ও পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করেছেন। বিএনএফএফ, সেভ দ্য চিলড্রেন, কেয়ার, ইসি এবং দুবাই কেয়ারের মতো আন্তর্জাতিক দাতা সংস্থার সাথে সমন্বয় করে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ফিল্ড কো-অর্ডিনেটর হিসেবে তিনি ১৩১ জন শিক্ষকের তত্ত্বাবধান ও প্রশিক্ষণ পরিচালনা করেছেন। পাশাপাশি উপজেলা প্রশাসন, শিক্ষা কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে সমন্বয় করে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব বিকাশ, নারী-পুরুষের সমতা, উদ্যোক্তা তৈরি এবং সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও প্রকল্প ব্যবস্থাপনায় তার বিশেষ পারদর্শিতা রয়েছে। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মো. খলিলুর রহমান বলেন, গত ২২ বছর ধরে উন্নয়ন পেশাদার হিসেবে আমি সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করেছি। আমার এই দীর্ঘ প্রশাসনিক ও মাঠপর্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি ধনপুর ইউনিয়নকে একটি আধুনিক, ন্যায়সঙ্গত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।” রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থানের কথা তুলে ধরে তিনি আরও বলেন, ছাত্রজীবন থেকেই আমি ছাত্রদল, যুবদল ও বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করেছি। প্রতিটি জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ে অগ্রণী ভূমিকা রেখেছি। আমি দলীয় শৃঙ্খলায় বিশ্বাসী। দল যদি আমার যোগ্যতা ও ত্যাগের মূল্যায়ন করে আমাকে মনোনয়ন দেয়, তবে আমি অবশ্যই নির্বাচন করবো এবং ইনশাআল্লাহ বিজয়ী হয়ে এলাকাবাসীর সেবা করবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী

আপডেট সময় ০৭:৫৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬