জনসাধারণের সমস্যা, অভিযোগ ও আবেদন সরাসরি শুনে দ্রুত প্রতিকার নিশ্চিত করতে টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সেবাপ্রত্যাশীরা তাদের নানা সমস্যা, অভিযোগ ও আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তুলে ধরেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত ও যথাযথভাবে নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শোনা এবং দ্রুত প্রতিকার নিশ্চিত করাই এ গণশুনানির মূল উদ্দেশ্য। সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলা প্রশাসনের এ কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে সাধারণ মানুষ সরাসরি প্রশাসনের কাছে নিজেদের সমস্যা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এতে সরকারি সেবা প্রাপ্তি সহজ হওয়ার পাশাপাশি প্রশাসনের সঙ্গে জনগণের যোগাযোগ ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে।
সংবাদ শিরোনাম
বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি
-
আব্দুল জলিল (মধুপুর) টাঙ্গাইল - আপডেট সময় ০৭:৫৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















