ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

ফরিদপুরে পুলিশে টিআরসি পদে প্রাথমিকভাবে ৩৬ জন নির্বাচিত

“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি ২০২৬-এর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে ফরিদপুর জেলা হতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার প্রকাশিত ফলাফলে ফরিদপুর জেলা থেকে মোট ৩৬ জন প্রার্থী প্রাথমিকভাবে কৃতকার্য হয়েছেন। এর মধ্যে নারী সদস্য ১ জন এবং পুরুষ সদস্য ৩৫ জন। এছাড়াও ৭ জন প্রার্থী অপেক্ষমান তালিকায় রয়েছেন। ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে ফরিদপুর জেলায় যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ তদবিরবিহীন, স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে। তিনি আরও বলেন, “উত্তীর্ণরা ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সততা, দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখবে আমি প্রত্যাশা করি।” এসময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইদ নাসিরুল্লাহ, পিপিএম-বার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, মাদারীপুর) এবং অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম (সদর সার্কেল, রাজবাড়ী)সহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট ফরিদপুর জেলা পুলিশের সদস্যরা। উল্লেখ্য, টিআরসি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে সম্পন্ন হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

ফরিদপুরে পুলিশে টিআরসি পদে প্রাথমিকভাবে ৩৬ জন নির্বাচিত

আপডেট সময় ০২:৩৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬