ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

পাবনা ঈশ্বরদীর মুলাডুলি উচ্চবিদ্যালয়ে রাসায়নিকের বিষক্রিয়া: শতাধিক শিক্ষার্থী অসুস্থ হাসপাতালে ভর্তি

পাবনার ঈশ্বরদীর মুলাডুলি উচ্চবিদ্যালয়ে রাসায়নিকের বিষক্রিয়ার ঘটনায় শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনি থেকে বিষক্রিয়ার সুত্রপাত হয়। অজ্ঞাত রাসায়নিক গ্যাস বা বিষাক্ত উপাদানের কারণে শিক্ষার্থীরা শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও বমিভাবসহ বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়। ঘটনার পরপরই বিদ্যালয়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থী অচেতন হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপে অক্সিজেন সংকট দেখা দেয়। ফলে চিকিৎসা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। এদিকে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রশাসন তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যালয়ের আশপাশে থাকা কোনো কেমিক্যাল বা গ্যাস নির্গমনের ফলে এই পরিস্থিতি তৈরি হতে পারে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান জানান, অসুস্থ শিক্ষার্থীরা বর্তমানে আশঙ্কা মুক্ত। তবে কি কারনে এমন ঘটনা ঘটেছে সেটা তদন্ত করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

পাবনা ঈশ্বরদীর মুলাডুলি উচ্চবিদ্যালয়ে রাসায়নিকের বিষক্রিয়া: শতাধিক শিক্ষার্থী অসুস্থ হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০১:৫৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬