ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিক্ষোভে উত্তাল ইতালি, মিলানে সেনা মোতায়েন Logo ‘মা ভালো’: ১৭ বছরের সেবাযত্ন অচেতন পুত্রবধূকে জাগিয়ে তুললেন চীনা নারী Logo বঙ্গোপসাগরে তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ Logo ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন Logo আমরা যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: ডা. শফিকুর রহমান এমপি Logo অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের জন্মদিন আজ Logo সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত প্রবারণা পূর্ণিমা Logo জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির Logo বাংলাদেশে পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নাগেশ^রীতে মুন্নী নারী উন্নয়ন সংস্থার উঠান বৈঠক

নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক, কন্য শিশুদের সুরক্ষা এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নেওয়াশী ইউনিয়নের হাজীপাড়া গোবর্দ্ধনেরকুটি এলাকার মুন্নী নারী উন্নয়ন সংস্থা’র আয়োজনে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সংস্থা কার্যালয়ের সামনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংস্থার সভানেত্রী মুন্নী খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন। এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহিন মাহমুদ বাবুল, ট্রেড প্রশিক্ষক নাজমা আক্তার, মুন্নী নারী উন্নয়ন সংস্থা’র সম্পাদিকা মাহাবুবা আক্তারসহ অনেকেই। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন বলেন, মেয়েরা হাতের কাজ বা হস্তশিল্পের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পারে এবং ঘরে বসেই আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। এটি দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখছে, একই সাথে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য বড় অভিশাপ। এসব অপরাধ দমনে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। প্রতিটি এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং কেউ এ ধরনের অপরাধের শিকার হলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ছাড়া এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিক্ষোভে উত্তাল ইতালি, মিলানে সেনা মোতায়েন

নাগেশ^রীতে মুন্নী নারী উন্নয়ন সংস্থার উঠান বৈঠক

আপডেট সময় ০৮:৪৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬