ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

কুড়িগ্রামে বসতবাড়িতে সবজি চাষ ও প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বন্যাপ্রবণ চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই আয়বর্ধক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ফ্রেন্ডশিপ বাংলাদেশের ট্রানজিশনাল ফান্ড (এএসডি) প্রকল্পের উদ্যোগে কুড়িগ্রাম, চিলমারী এবং রৌমারী উপজেলার বিভিন্ন চরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। পর্যায়ক্রমে ৪২০ জন উপকারভোগীকে প্রশিক্ষিত করা হবে। প্রশিক্ষণ কর্মশালায় কৃষি সম্প্রসারণ এবং প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাগণ প্রকল্পের উপকারভোগীদের বসতভিটায় সবজি চাষ, ভেড়া, হাঁস-মুরগী এবং ছাগল পালন বিষয়ে বাস্তবভিত্তিক ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করছেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের স্বল্প খরচে অধিক ফলনশীল সবজি উৎপাদন পদ্ধতি, প্রাণিসম্পদের সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, খাদ্য ব্যবস্থাপনা ও আয়বর্ধক কার্যক্রম পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়াও চরাঞ্চলের প্রতিকূল পরিবেশে টিকে থাকার উপযোগী কৃষি (আর্থ-টাওয়ার পদ্ধতি, ঝুলন্ত পদ্ধতিতে সবজি চাষ, সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার ইত্যাদি) ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী উপকারভোগীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদেরকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে এবং পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত আয় অর্জনের সুযোগ সৃষ্টি করবে। সংস্থার ক্লাইমেট অ্যাকশন সেক্টরের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মো. আশরাফুল ইসলাম মল্লিক জানান, এএসডি প্রকল্পের মাধ্যমে দুর্যোগপ্রবণ এলাকার জনগোষ্ঠীকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম ও জীবিকাভিত্তিক সহায়তা প্রদান করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

কুড়িগ্রামে বসতবাড়িতে সবজি চাষ ও প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় ০১:৫৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬