ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

লামায় তামাক কোম্পানির সিন্ডিকেটের দাপটে অসহায় ট্রাফিক পুলিশ

বান্দরবানের লামা-ফাঁসিয়াখালী সড়ক যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ট্রাক-পিকআপ- কাভার্ডভ্যান গাড়ী ওভারলোড তামাকপাতা বোঝাইয়ের কারনে প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা পঙ্গু করে দিচ্ছে অনেককেই। পণ্যবাহী গাড়ি চালকদের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটি এর সক্ষমতার ঘাটতি এবং পণ্যবাহি গাড়িতে অতিরিক্ত তামাকপাতা লোডিং এর কারনে একটি প্রভাবশালী চক্রের এখাতে চাঁদা আদায়ের উৎস হওয়ায় বন্ধ করা যাচ্ছেনা ওভারলুডিং। সংশ্লিষ্টরা বলছেন, লামা উপজেলার বিভিন্ন সড়কগুলোতে পন্যবাহী গাড়িগুলো ধারণক্ষমতার অনেক বেশি পণ্য বহন করে। সর্বোচ্চ ১০ টন মালামাল বহনের ট্রাক ও কাভার্ডভ্যানগুলিও অতিরিক্ত মুনাফা লাভে ২০ থেকে ৩০ টন মালামাল বহন করছে। এ বিষয়ে ট্রাফিক পুলিশ একাধিকবার এটি থামানোর চেষ্টা করেও সুফল আসেনি। স্থানীয়রা বলছেন,পাহাড়ি আঁকাবাঁকা ও ঝুঁকিপূর্ণ এই সড়কে ট্রাক-পিকআপ- কাভার্ডভ্যান গাড়ী বেপরোয়া চলাচলে সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত পণ্য বোঝাই, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল অবকাঠামো, ট্রাফিক আইনের শিথিল প্রয়োগ এবং বান্দরবান সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পুলিশ প্রশাসনের সমন্বয়হীনতা, দূর্ঘটনার প্রধান কারণ। এছাড়াও ট্রাফিক পুলিশের দায়িত্ব অবহেলার সুযোগে অন্যান্য বছরের তুলনায় চলতি মাসে তামাকপাতা বোঝাই ট্রাক-পিকআপ- কাভার্ডভ্যান গাড়ীতে অতিরিক্ত পন্য লোডিং এর কারনে বাড়ছে দূর্ঘটনা। অধিক মুনাফার আশায় অধিকাংশ ট্রাকেই নির্ধারিত ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত তামাকপণ্য বোঝাই করা হয়। ফলে যানবাহনের ভারসাম্য নষ্ট হয়ে দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি সড়কে অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক চলাচল অত্যন্ত বিপজ্জনক। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক চলাচলের কারণে সড়কের বিভিন্ন অংশ দ্রুত ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পাহাড়ি ঢালু ও ঝুঁকিপূর্ণ বাঁকসমূহে ভারী ট্রাক চলাচলের ফলে সড়কে ফাটল, গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এই ঝুঁকি আরও বহুগুণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিদিন শতাধিক অতিরিক্ত তামাক বোঝাই করে ট্রাক যাতায়াত করছে। ট্রাকের বডির বাইরেও বিপজ্জনকভাবে মালামাল ঝুলে থাকে এবং তার ওপর বসে ভ্রমণ করছেন শ্রমিক ও সাধারণ যাত্রীরা। পাহাড়ি আঁকাবাঁকা ও ঢালু সড়কে এ ধরনের ওভারলোডিং যে কোনো সময় ট্রাক উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। তামাক কোম্পানীর ওভারলোড গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে অপারগ ট্রাফিক বিভাগ। কারন স্থানীয় কিছু উগ্র ব্যক্তিকে পরিবহন দেখাশোনের জন্য রাখা হয়েছে। এ বিষয়ে লামা ট্রাফিক ইনচার্জ আশিক রায়হান বলেন, আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। মে মাসে টার্গেট নিয়ে কাজ করছি। গত সপ্তাহে অভিযানে ৬টি মামলা ও জরিমানা করা হয়। ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

লামায় তামাক কোম্পানির সিন্ডিকেটের দাপটে অসহায় ট্রাফিক পুলিশ

আপডেট সময় ০২:০২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬