ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুর পৌরসভার উন্নতিকল্পে মতবিনিময় সভা

টাঙ্গাইল জেলার সর্ব উত্তরে অবস্থিত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র হলো মধুপুর পৌরসভা। সুস্বাদু আনারস এবং মধুপুরের গড়ের জন্য এটি দেশজুড়ে বিখ্যাত। ২৩ ডিসেম্বর ১৯৯৫ প্রতিষ্ঠা কাল থেকেই মধুপুরের ব্যবসায়ী এবং সর্ব মহলের মানুষের মাঝে সেবামূলক কাজে ব্যস্ত আছেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ । ২৫.৬২ বর্গকিলোমিটার এবং ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত। ৬৩,৭৪১ জনসংখ্যা (২০১১ সালের শুমারি অনুযায়ী) ও ৩২,৯৭৪ ভোটার নিয়ে পৌরসভাটি ধীরগতিতে এগিয়ে চলছে । সড়কপথ উন্নত, প্রায় ৯১ কিলোমিটার পাকা ও আধাপাকা রাস্তা রয়েছে। গত পাঁচ আগস্ট ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ফ্যাসিস্ট সরকারের পতনের পর মধুপুরের কর্ম বীরখ্যাত উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন পৌরসভার দায়িত্ব গ্রহণ করেন। জুবায়ের হোসেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হওয়ার পর পৌরসভার কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দের মাঝে এক প্রান চঞ্চল্যকর সৃষ্টি হয়। এমনকি অত্র পৌরসভার কাজের অগ্রগতি অনেক হারে বৃদ্ধি পায়। প্রশাসক মোঃ জুবায়ের হোসেনের সভাপতিত্বে গতকাল সোমবার ১৮ই মে ২০২৫ পৌরসভার উন্নয়নের জন্য এলাকার দক্ষ রাজনীতিবিদ শিক্ষক সাংবাদিক এবং অন্যান্যদেরকে নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌরসভার কমিশনার এবং অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মধুপুর পৌরসভার উন্নতিকল্পে মতবিনিময় সভা

আপডেট সময় ০২:১৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬