ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

পাইকগাছায় ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় শিক্ষক বরখাস্ত : আনন্দ মিছিল

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপির কেআরআর মাধ্যমিক বিদ্যালয়ের সিরিয়াল ছাত্রী যৌন নিপিড়ক বহুলালোচিত শিক্ষক মিলন রায়কে বরখাস্ত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের্র আর্বিটেশন বোর্ড। এদিকে মিলনকে বরখাস্ত করায় বৃহস্পতিবার (২১ মে) বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ,শিক্ষক বৃন্দ অভিভাবক বৃন্দ ও এলাকাবাসী যশোর শিক্ষা বোর্ড কে ধন্যবাদ জানিয়ে আনন্দ সভাবেশ করেন। গত ২৯ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড.মো কামরুজ্জামান স্বাক্ষরিত বিঅ -৬/৪০৬০/২২৮ নং স্মারকে এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পত্রে বলা হয়, ক. গত ১৫ এপ্রিল আপিল এন্ড আর্বিট্রেশন কমিটির ৮৯ তম সভার ৮৯ (২) নং আলোচ্যসূচির ৩নং ক্রমিকের সিদ্ধান্ত খ. প্রধান শিক্ষকের ১৬/২/২৫ তারিখের অনলাইন আবেদন (আইডি ৩২৯৭৬) মোতাবেক খুলনা জেলার পাইকগাছা উপজেলার কে আর আর মাধ্যমিক বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত সহকারী শিক্ষক (শরীর চর্চা) চুড়ান্তভাবে বরখাস্তকরণে অনুমতি প্রদানের জন্য আপিল এন্ড আর্বিট্রেশন কমিটির সভায় চুড়ান্ত বরখাস্তের আবেদন মঞ্জুর করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়। একই স্মারকে পত্রের অনুলিপি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বরখাস্তকৃত শিক্ষক, শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট ১০ টি দপ্তরে প্রেরন করা হয়েছে। এর আগে গত ২৩ ও ২৪ অক্টোবর ২৪’ বিদ্যালয়ের ক্লাস পরীক্ষা চলাকালীন সময়ে ১০ম শ্রেনীর জনৈকা ছাত্রীকে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ও কুরুচিপূর্ণ কথা বলে তাকে যৌণ হয়রাণি করেন। এমনকি ঐ শিক্ষক পরীক্ষার বিষয়ে তাকে বলেন- তুমি আমার বিষটা দেখবে আর আমি তোমার পাশের বিষয়টি দেখবো। এ ঘটনা ঐদিনই তার পরিবার ও পরে এলাকাময় জানাজানি হলে তার শাস্তির দাবিতে শিক্ষার্থীরা ক্লাসবর্জন, শিক্ষার্থী-অভিভাবকসহ সচেতন এলাকাবাসী সম্মিলিতভাবে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। পরিস্থিতি চরম আকার ধারণ করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রথমত গত ৫/১১/২৪ তারিখে তাকে কারণ দর্শাও নোটিশ প্রদান করেন। এ ঘটনায় ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসী দূর্বাও আন্দোলন গড়ে তুললে গত পরের দিন ৬/১১/২৪ তারিখে এডহক কমিটির ১০/২৪ নং সভায় ২নং সিদ্ধান্ত মোতাবেক ৮ নভেম্বর ২৪’ প্রধান শিক্ষক স্বাক্ষরিত এক পত্রে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। এরপর ঘটনার শিক্ষার্থীর পিতা মাহফুজুল মোড়ল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, খুলনা আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। যার নং-১৩৫/২৪। আদালত গত ১২/১১/২৪ তারিখে মামলা নিতে পাইকগাছা থানাকে নির্দেশ দেন। আদেশ নং-১। ইতোমধ্যে মামলায় জামিন নিয়ে বাড়িতে এসে ফের স্কুলে ঢোকার পায়তারা চালিয়ে আসছিল। এব্যাপারে অভিযুক্ত শিক্ষক মিলনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার সাক্ষাৎ কিংবা তার ব্যবহৃত মোবাইল ফোনে পাওয়া যায়নি। এব্যাপারে কে আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান তার চুড়ান্ত বরখাস্তের ব্যাপারে সত্যতা স্বীকার করে বলেন, স্কুলটি এবার কলুষমুক্ত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

পাইকগাছায় ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় শিক্ষক বরখাস্ত : আনন্দ মিছিল

আপডেট সময় ০২:৫৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬