ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

দক্ষিণ আফ্রিকা দলের বিশ্বকাপযাত্রা স্থগিত

ভিসা জটিলতার অনির্দিষ্টকালের জন্য আটকে পড়েছে বিশ্বকাপগামী দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুটবল দল। রবিবার (৩১ মে) মেক্সিকোর পাচুকায় চূড়ান্ত ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে নির্ধারিত চার্টার্ড ফ্লাইটে রওনা হওয়ার কথা ছিল দেশটির।
কিন্তু দলের বেশ কয়েকজন খেলোয়াড় ও স্টাফ এখনো ভিসা না পাওয়ায় এই যাত্রা স্থগিত করতে বাধ্য হতে হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং করপোরেশন (এসএবিসি) জানিয়েছে, তাদের পূর্বনির্ধারিত ফ্লাইটটি বর্তমানে স্থগিত রাখা হয়েছে।
বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ঠিক আগমুহূর্তে এই ধরনের অব্যবস্থাপনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন দলের প্রধান কোচ হুগো ব্রুস।
এই ঘটনাকে ‘অত্যন্ত বিব্রতকর ও খেলোয়াড়দের প্রতি চরম অন্যায়’ বলে আখ্যা দিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গ্যাটন ম্যাকেঞ্জি বলেছেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠার কথা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

দক্ষিণ আফ্রিকা দলের বিশ্বকাপযাত্রা স্থগিত

আপডেট সময় ০৬:০০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬