চট্টগ্রামের শিল্পাঞ্চলে অবস্থিত সীতাকুন্ড থানা। আবার সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে তীর্থ স্থান থাকায় দেশ-বিদেশে সনাতন ধর্মাবলম্বীদের রয়েছে বাড়তি আকর্ষণ। পৌরসদরস্থ ডি.টি রোডের পূর্ব পার্শ্বে পাহাড় চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দিরকে ঘিরেই রয়েছে সীতাকুন্ডের ভিন্ন ইতিহাস ও ঐতিহ্য। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে আর মাধুর্যে অপরূপ চন্দ্রনাথ পাহাড় বরাবরই সনাতন ধর্মের পূণ্যার্থী ও পর্যটকদের আকৃষ্ট করছে প্রতিনিয়ত। প্রতি বছর শিবচতুদর্শী মেলায় দেশ-বিদেশের লক্ষ লক্ষ সনাতন ধর্মের পূণ্যার্থীর আগমণ ছাড়াও অসংখ্য পর্যটকের আগমণে মুখরিত এই চন্দ্রনাথ পাহাড়। মনোমুগ্ধকর, নয়নাভিরাম, সৌন্দর্যে আর মাধুর্যে চন্দ্রনাথ পাহাড় দেশি-বিদেশি পর্যটকদের আলিঙ্গনে কাছে টানছে, সীতাকুন্ডকে করেছে মর্যাদার আসনে অলংকৃত। সম্প্রতি চন্দ্রনাথ মন্দির ঘুরে এসেছেন সীতাকুন্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড ঈশান নাথের বাড়ির বাসিন্দা রণজিত চন্দ্র নাথের পুত্র অন্তু কুমার নাথ। তিনি জানান, মন্দির সড়ক নামে ভিন্ন পরিচয়ে খ্যাত কলেজ রোড়টি পর্যটক, পূণ্যার্থী কিংবা ভ্রমণপ্রেমীদের আগমণে মূখরিত প্রতিটি মহূর্ত। আর চন্দ্রনাথ পাহাড়ে শতফুট উপর থেকে অভিরাম গড়িয়ে পড়া দৃষ্টিনন্দন ঝর্ণাটির সৌন্দর্য বরাবরই আলাদা। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার আনন্দ বরাবরই আলাদা বলে জানান তিনি। সীতাকুন্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির ক্রীড়া সম্পাদক মোহন পাল বলেন পাহাড় আর সমুদ্র বরাবরই আকৃষ্ট করে ভ্রমণপ্রেমীদের একথা সত্য যে পাহাড়ে প্রকৃতির একান্ত সান্নিধ্য আর উচ্ছল ঝর্ণার শীতল স্পর্শ পেতে হলে সীতাকুন্ড চন্দ্রনাথ পাহাড় একটি চমৎকার স্পট। ভোরের আলো দৃশ্যমান হলেই পাখ-পাখালির কিচির-মিচির শব্দে অভয়ারণ্যে পরিনত হওয়া চন্দ্রনাথ পাহাড়ে পর্যটক কিংবা পূণ্যার্থী ছাড়াও প্রতিদিন এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের আগমণ চোখে পড়ার মতো। পৌরসদরস্থ আল আমিন রেস্তোরাঁর স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ, ডাঃ কামাল উদ্দিন, সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন, প্রধান শিক্ষক জাফর সাদেক, লিমা ফ্যাশনের আলা উদ্দিন এর চন্দ্রনাথ পাহাড়ে উঠার ধারাবাহিকতা দীর্ঘদিনের। শারীরিক ফিটনেস কিংবা ডায়াবেটিকস নিয়ন্ত্রণের উদ্দেশ্য ছাড়াও সকালের ব্যায়াম ও ঘুরে বেড়ানোর মজাই আলাদা বলে জানান ভ্রমণপ্রেমী ব্যবসায়ীরা। সীতাকুন্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী জানান, ভাসমান ব্যবসায়ীদের ভ্যানগাড়িগুলো কলেজ রোডে যত্রতত্র অবস্থান করার কারণে চন্দ্রনাথ মন্দিরগামী সড়কটিতে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়। তাতে পূণ্যার্থী ও পর্যটকদের স্বাভাবিক আসা-যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হয়। আর শিবচর্তুদশী মেলা চলাকালিন আহত পূণ্যার্থীদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স যাতায়াতে মারাত্মক অসুবিধার সৃষ্টি হয়।
সংবাদ শিরোনাম
প্রাকৃতিক সৌন্দর্যের রানী সীতাকুন্ড চন্দ্রনাথ পাহাড় প্রতিনিয়ত বাড়ছে ভ্রমণপ্রেমীদের আগমণ
-
সীতাকু- প্রতিনিধি - আপডেট সময় ০১:৩০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- 144
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















