সীতাকুন্ড পৌরসভার ২নং ওয়ার্ডের উন্নয়নে সাধ্যমতো কাজ করে যাচ্ছেন সমাজ সেবক নুর মোহাম্মদ। জনপ্রতিনিধিদের চরম অবহেলায় সরকারি উদ্যোগে উন্নয়ন বঞ্চিত এলাকাটির রাস্তাঘাটের বেহাল দশায় বিপর্যস্থ জনজীবন। সেখানে ছোট-খাটো গাড়িও চলছে হেলে দোলে। বর্ষামৌসুমে এলাকার রাস্তাঘাট হয়ে ওঠে চলাচলের বেশ অযোগ্য। বর্ষার পানি নিষ্কাশনের টেকসই কোন ব্যবস্থা না থাকায় অবিবৃষ্টিতে এলাকার বাড়িঘর ও ক্ষেত-খামার তলিয়ে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয় চাষিরা। এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তার আশার থাকলেও হয়নি সমস্যাটির স্থায়ী সুরাহা। এলাকাবাসীদের দীর্ঘদিনের এই দুর্ভোগের সমাধানে পানি নিষ্কাশনে সক্ষমতা বাড়াতে খাল সংস্কার ও সেখানে চলাচলের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে কালভার্ট নির্মাণ করেছেন স্থানীয় সমাজ সেবক নুর মোহাম্মদ। কালভার্ট নির্মাণ ছাড়াও সীতাকু- পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সহ-সভাপতি এই সমাজসেবক গত রমজানে নিজস্ব উদ্যোগে শিশু-কিশোর মুসল্লীদের মসজিদমূখী করতে ৪টি মসজিদের প্রায় ২৫০ জন‘কে নগদে আর্থিক সম্মাননা প্রদান করেন। তাতে সর্বমহলে প্রশংসিত হয়েছেন তিনি। একই ভাবে গত রমজানের ঈদেও এলাকার হত-দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারগুলোতে ঈদ বস্ত্র নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন পৌরসদরের এই ব্যবসায়ী। এলাকার দরিদ্র ও মেধাবী পরিবারের শিক্ষার্থীদের আর্থিক ও চিকিৎসা সহায়তার বিষয়টি এলাকায় বেশ সাড়া পড়ে। স্থানীয় বাসিন্দা মফিজুর রহমান ওয়াহিদী বলেন, বাল্য বয়স থেকেই নুর মোহাম্মদ‘কে ভিন্ন ভাবে দেখে আসছি। তার মধ্যে রয়েছে প্রবল মানব প্রেম। এলাকার যে কোন সমস্যার সমাধানে নিজ থেকে সে উদ্যোগ গ্রহন করে। এবার ঈদুল আযহায় বিক্রয়ের উদ্দেশ্যে এলাকাবাসীদের পালন করা কুরবানির পশুগুলোর সার্বিক নিরাপত্তাসহ বিক্রয়ের পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নুর মোহাম্মদ। নিজস্ব আত্মবিশ^াসে তার এমন উদ্যোগের সফলতার হারও সন্তোষজনক। সমাজ উন্নয়ন ও এলাকার সামগ্রিক বিষয়ে তার সাথে রয়েছে দল-মত নির্বিশেষে সর্বপেশা ও সর্বশেনির মানুষ। তার মধ্যে নেই কোন ধর্ম-বর্ণ কিংবা দলীয় ভেদাভেদ। এ প্রসঙ্গে নুর মোহাম্মদ বলেন, সরকারি সহায়তা ছাড়া কোন ব্যক্তির পক্ষে এলাকার উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়। তবে আমার সীমাবদ্ধ সামর্থে এলাকাবাসীদের সাথে নিয়ে ছোট-খাটো সমস্যাগুলো সমাধানে কাজ করে যাচ্ছি। এই কাজে আমি এলাকার সকলের দোয়া ও সহযোগিতা একান্ত প্রত্যাশা করছি।
সংবাদ শিরোনাম
সীতাকুন্ড পৌরসভার হাজীপাড়ায় উন্নয়ন অগ্রযাত্রার কান্ডারী নুর মোহাম্মদ
-
সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় ০১:৪০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- 77
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















