ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিক্ষোভে উত্তাল ইতালি, মিলানে সেনা মোতায়েন Logo ‘মা ভালো’: ১৭ বছরের সেবাযত্ন অচেতন পুত্রবধূকে জাগিয়ে তুললেন চীনা নারী Logo বঙ্গোপসাগরে তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ Logo ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন Logo আমরা যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: ডা. শফিকুর রহমান এমপি Logo অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের জন্মদিন আজ Logo সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত প্রবারণা পূর্ণিমা Logo জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির Logo বাংলাদেশে পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে বিশ্বকাপ উন্মাদনায় দর্জিদের ব্যস্ততা

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি যৌথভাবে আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। বাংলাদেশ সময় অনুযায়ী, ১১ জুন রাত ১টায় মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন হবে। এর উন্মাদনার ঢেউ লেগেছে নরসিংদী জেলা সহ মাধবদীর আনাচে-কানাচে গ্রাম-গঞ্জের সব জায়গাতেই। কাপড়ের ওপর লাল-সবুজ, নীল-সাদা কিংবা হলুদ-সবুজ রঙের ছোঁয়া। কোথাও কাপড় মাপা হচ্ছে, কোথাও কাঁচির খচখচ শব্দে কাটা হচ্ছে রঙিন কাপড়। আবার কোথাও সেলাই মেশিনের অবিরাম শব্দে তৈরি হচ্ছে একের পর এক পতাকা। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা মাঠে গড়ানোর আগেই মাধবদীসহ পুরো নরসিংদী জেলার বিভিন্ন এলাকার দর্জিদের কর্মশালায় শুরু হয়েছে ব্যস্ততার মৌসুম। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে ফুটবলপ্রেমীদের চাহিদা মেটাতে দিন-রাত কাজ করছেন তারা। সরেজমিনে কয়েকটি দর্জি দোকান ও পতাকা তৈরির কর্মশালায় গিয়ে দেখা যায়, কেউ কাপড় কাটছেন, কেউ সেলাই করছেন, আবার কেউ পতাকার ডিজাইন ও ফিনিশিংয়ের কাজে ব্যস্ত। বাংলাদেশ, ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মানি, স্পেনসহ বিভিন্ন দেশের পতাকা সারিবদ্ধভাবে তৈরি হচ্ছে। নরসিংদী ও মাধবদীর বিভিন্ন দর্জি কারখানায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে এই ব্যস্ততা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিক্ষোভে উত্তাল ইতালি, মিলানে সেনা মোতায়েন

নরসিংদীতে বিশ্বকাপ উন্মাদনায় দর্জিদের ব্যস্ততা

আপডেট সময় ০৭:৩২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬