“মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন”-প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ায় বড়ইকান্দি ভাটেরচর “পরিবেশ বান্ধব সমাজ চাই “ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং (সিজন-৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় রেনেসা এফ সি দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এফ সি একাত্তর। শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর মাঠে বড়ইকান্দি ভাটেরচর “পরিবেশ বান্ধব সমাজ চাই , বড়ইকান্দি ভাটের চর স্পোর্টস ক্লাবে উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। অংশ গ্রহন করে খেলায় রেনেসা এফ সি দল ও এফ সি একাত্তর। দুই দলে ০৯ জন করে খেলোয়াড় অংশ নেন। খেলা উপভোগ করতে মাঠে ফুটবল প্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সরেজমিনে দেখা যায়, বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠের চারপাশে ভিড় জমাতে থাকেন দর্শকরা। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচকে জমিয়ে তোলেন। দর্শকদের করতালি আর উল্লাসে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। নির্ধারিত সময়ে এফ সি একাত্তর দল ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বিএনপির নেতা মোঃ মুদ্দাচ্ছের হক এর সভাপতিত্বে,মাননীয় জাতীয় সংসদ সদস্য, মুন্সিগঞ্জ-৩ মোঃ কামরুজ্জামান রতন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলে বিশেষ কাজ থাকার কারনে উপস্থিত হতে না পারলে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুজাম্মেল হক মুন্না সদস্য সচিব, মুন্সিগঞ্জ জেলা যুবদল,বিশেষ অতিথি গজারিয়া উপজেলা ছাত্রদল আহবায়ক মিজানুর রহমান মিজান,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিন্টু খন্দকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বিএনপির নেতা। এই খেলায় পরিচালনায় করেন হাজী মোল্লা মোঃ ছানাউল্লাহ বীর মুক্তিযোদ্ধা। সার্বিকভাবে সহযোগিতার করেছেন বন্ধুমহল সমিতি। ফাইনালে খেলায় পরিচালনা করেন তিনজন বাফুফের রেফারি, আল-আমিন কবির, মফিজুল ইসলাম অপু, আশরাফুল আলম। মুন্সিগঞ্জ জেলা যুবদল সদস্য সচিব মোঃ মুজাম্মেল হক মুন্না বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা শেষে ফাইনাল বিজয়ী এফ সি একাত্তর ফুটবল টিমের অধিনায়কের হাতে প্রথম পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ। উল্লেখ্য চারটি টিম নিয়ে ফুটবল টুর্নামেন্ট শুরু করেছিল বড়ইকান্দি ভাটের চর স্পোর্টস ক্লাব।
সংবাদ শিরোনাম
বড়ইকান্দি ভাটেরচর “পরিবেশ বান্ধব সমাজ চাই “ফুটবল টুর্নামেন্ট রেনেসা এফ সি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন এফ সি একাত্তর
-
গজারিয়া প্রতিনিধি : - আপডেট সময় ০১:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- 104
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























