সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশর্^ রাস্তাটি খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে পৌর শহরের মধ্যে পশ্চিম ওয়াপদা বাঁধ সড়কের সাথে সংযোগ থাকায় প্রকৌশল বিভাগের এ রাস্তা দিয়ে অসংখ্য যানবাহন চলাচল করে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের পাকা রাস্তার মধ্যে গর্ত বেশ কয়েকদিন ধরে পানিতে ভরে আছে। এদিকে জনগুরুত্বপূর্ণ রাস্তাটি যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় প্রায় আধা কিলোমিটার ঘুরে স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করতে হয় লোকজনকে। পাশর্^ রাস্তাটির বেহাল দশায় ওয়াপদা বাঁধ সড়কের উপর যানবাহনের চাপ বেড়েছে। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। খাইরুল ইসলাম নামে একজন অটোভ্যান চালক বলেন, পার্শ¦ রাস্তা দিয়ে হাসপাতালে যাওয়া-আসা সম্ভব না। ট্রাকও গর্তে পড়ে উঠতে পারে না। নাটোরের সিংড়া উপজেলার বিয়াস গ্রামের মহারোম আলী বলেন, এই রাস্তায় আমি নতুন। গর্তটা বেশ বড়ই হবে। আমার ছোট ট্রাক আরেকটি বড় ট্রাক দিয়ে পেছনে টেনে তুলতে হবে। সরেজমিনে দেখা গেছে, ৫০০ মিটার রাস্তার এক পাশে বড় গর্ত। এ জায়গাটি দেখে বোঝার উপায় নাই পাকা সড়ক। যানবাহন চলাচল দূরের কথা, পায়ে হাঁটাও দুষ্কর। উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, রাস্তার বিষয়টি জানেন না। চেষ্টা করবেন মেরামত করে দেওয়ার। এ প্রসঙ্গে পৌর প্রশাসক এ. জেড. এম. নাহিদ হোসেন দৈনিক খবরপত্রকে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের পার্শ¦ রাস্তাটি দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে নির্বিঘেœ চলাচল নিশ্চিত করা হবে।
সংবাদ শিরোনাম
তাড়াশে হাসপাতালের রাস্তাটি চলাচলের অনুপযোগী
-
গোলাম মোস্তফা বিশেষ প্রতিনিধি (সিরাজগঞ্জ) - আপডেট সময় ০২:০১:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- 134
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























