ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

বিশ্বকাপ খেলতে মেক্সিকোতে ইরানের ফুটবল দল

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই মেক্সিকোর তিজুয়ানায় পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। স্থানীয় সময় ভোর ৫টার কিছু পর দলটি সেখানে পৌঁছায়। তিজুয়ানা শহরটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর ঠিক সীমান্তঘেঁষা এলাকায় অবস্থিত। চরম রাজনৈতিক উত্তেজনায় শেষ মুহূর্তে খেলোয়াড়দের জন্য মার্কিন ভিসার জটিলতা কাটলেও প্রশাসনিক কর্মকর্তারা ভিসা পাননি। এ কারণে অ্যারিজোনার পরিকল্পিত বেস ক্যাম্প বাতিল করে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানায় অবস্থান নিয়েছে ইরান দল।
ইরান ফুটবল দলকে আগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা নিয়ে সমস্যা হতে পারে, এই চিন্তায় তারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে মেক্সিকোতে ক্যাম্প নেওয়ার কথা বলে।
পরে যুক্তরাষ্ট্র তাদের সব খেলোয়াড়কে ভিসা দেয়, তবে দলের কিছু গুরুত্বপূর্ণ স্টাফ (যেমন ম্যানেজমেন্ট ও প্রশাসনিক লোকজন) ভিসা পাননি।
‘জি’ গ্রুপের দল ইরান তাদের প্রথম দুই ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে। ১৫ জুন নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার পর ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে ইরান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

বিশ্বকাপ খেলতে মেক্সিকোতে ইরানের ফুটবল দল

আপডেট সময় ০৬:৪১:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬